০৯:৩১ পি.এম
দেশে বিভিন্নস্থানে আকষ্মিক বন্যায় মানুষের জানমালের ক্ষতি হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় এবং চলনবিল এই জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়ার কারণে বন্যার আশঙ্কা করা হচ্ছে।
এর ফলে, জেলার ৮৩টি ইউনিয়নের মধ্যে ৩১টি ইউনিয়ন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য মোট ৯৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।
আরও পড়ুন: মাধবপুরে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩
আজ রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন।
তিনি বলেন, বন্যার সম্ভাবনা সম্পর্কে চিন্তা করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং সেবা নিশ্চিত করতে ৮৩টি ইউনিয়নে ৮৩টি মেডিকেল টিম, ৯টি উপজেলায় ৯টি মেডিকেল টিম এবং জেলায় ১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, মোট ৯৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও সকল উপজেলায় জরুরি ওষুধ, স্যালাইন, সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনাম, গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসময়, ডেপুটি সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, পরিসংখ্যানবীদ হুমায়ুন কবির, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নাসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা, উৎপাদন স্বাভাবিক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন