প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুটি দিন নিখোঁজ থাকার পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে পুলিশ বিএনপি নেতা মাসুদের (৫০) মরদেহ উদ্ধার করেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মাসুদ কাপ্তাই উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন এবং তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত শনিবার সকালে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারে ব্যবসায়িক কাজ শেষে ওই বিএনপি নেতা ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাইয়ে ফেরার পথে গর্জনটিলা এলাকা থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পরদিন শনিবার সন্ধ্যা থেকেই বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার শাহ আব্দুল্লাহ নাছেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে নামেন। এর পর আজ সোমবার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন