০২:১৫ এম
পাবনার ঈশ্বরদীতে দুটি আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ হত্যা মামলার অন্যতম আসামী রাজিব হোসেন সেতুকে (৩২) আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
আটক আসামী সেতু বাবুপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল পাকশী ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার সভাপতি। সেতু পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সেতুর রাজনৈতিক কার্যক্রম বিএনপির পাবনা জেলার আহবায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের পক্ষ থেকে পরিচালিত হচ্ছে। সে পাকশী ইউনিয়নে অবস্থিত সরকারি-বেসরকারি অফিস, ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান, ঈশ্বরদী ইপিজেডে অস্ত্রবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি ও সরকারি বাসাবাড়ি দখল এবং মাদকের কারবার করে আসছিল।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এবং তাকে আটক করে পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় আটক সেতুর কাছ থেকে পুলিশ ১টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এবিএম মনিরুল ইসলাম জানিয়েছেন, আটককৃত আসামী রাজিব হোসেন সেতু ২০১৫ সালের (৪ অক্টোবরে) পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যা মামলার একজন প্রধান আসামী। সে দীর্ঘদিন ধরে পাকশী সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ইয়াবার কারবার চালিয়ে আসছিল।
আরও পড়ুন: ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার
সেতুকে বর্তমানে ঈশ্বরদী থানার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন