০৭:৫৭ পি.এম
সিরাজগঞ্জের তাড়াশে ৩৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়েছে।
এটি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগ। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
‘কৃষি সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার ৩৫০ জন উপকারভোগী কৃষকের মধ্যে মোট ১ হাজার ৬৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার এবং প্রয়োজনীয় খুঁটি বিতরণ করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
অনুষ্ঠানে কৃষিবিদ এমিলিয়া জান্নাতের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত জাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মো. আফসার আলী, উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ হযরত আলীসহ স্থানীয় কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ ও সমৃদ্ধ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, কৃষকের আয় বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: উত্তরায় আ.লীগের ৪ সদস্যসহ ৭ জন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন