০৭:৪৩ পি.এম
জাতীয় সংসদের অধিবেশনে নিকাব পরা নারী সংসদ সদস্যদের (এমপি) প্রতি বিতর্কিত মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসন নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। লেখাপড়া করে সংসদ সদস্য হওয়া সত্ত্বেও তারা কিভাবে নিকাব পরে এসে সংসদে উপস্থিত হন, এ বিষয়ে মনিরুল হক বলেছেন তিনি তাদের চিনতে পারছেন না।
এটি ঘটে রোববার (১৪ জুন) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে।
মনিরুল হক চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, আমাদের হাউজে আমাদের বোনেরা এসেছে এমপি হইয়া। আপনিও অভিনন্দন জানিয়েছিলেন, আমিও অভিনন্দন জানাই। সবাই মেধাবী। দুইজনের বক্তৃতা শুনেছি, তারা আগামী দিনে কিছু করতে পারবেন, ভবিষ্যত রয়েছে, লেখাপড়া জানা। কিন্তু, বুঝলাম না তো, কারা আপনারা?’
আরও পড়ুন: এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপির এমদাদ হোসেন আখন্দ বহিষ্কার
এ সময় বিএনপির নারী আসনসহ অন্যান্য সংসদ সদস্যরা সেটি সমর্থন জানিয়ে টেবিল চাপড়ান। একই সাথে তারা হাস্যরসেও ফেটে পড়েন।
কুমিল্লা-৬ আসনের এমপি আরও বলেন, ‘আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে বুঝব না কী আছে, এটা ঠিক না তো!’
এই বক্তব্যে বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ জানালে মনিরুল হক চৌধুরীকে থামাতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এগিয়ে আসেন। তিনি বলেন, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না।
এর আগে, কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী একটি অনুষ্ঠানে স্মৃতিচারণ করে জানান, তিনি একটি প্রোগ্রামে গিয়ে দেখেন ‘একটা কিছু হাঁটাহাঁটি করতেছে’। এই কথা বলে তিনি জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘বললাম যে তাহের ভাই, ভাবি কই?। বললেন যে, এই যে। বললাম, আপনি যে বদলায় আনেন নাই, এটা কেমনে বুঝব?’
আরও পড়ুন: জিয়া পরিবার দেশের সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে: কাদের গনি চৌধুরী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন