ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

২০২৭-২০২৮ কার্যকালের ঠাকুরগাঁও জেলা জামায়াতের নির্বাচন ও মনোনয়ন সম্পন্ন


২০২৭-২০২৮ কার্যকালের ঠাকুরগাঁও জেলা জামায়াতের নির্বাচন ও মনোনয়ন সম্পন্ন

২০২৭-২৮ কার্যকালের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে ঠাকুরগাঁও জেলা আমীর নির্বাচিত হয়ে আনুষ্ঠানিক
ভাবে দায়িত্বভার গ্রহণ করেন জননেতা মোহাম্মদ আলমগীর।

শপথ অনুষ্ঠান পরবর্তী গঠনতন্ত্র অনুসরণ পূর্বক
কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্যও নির্বাচিত হউন
সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান জননেতা
মোহাম্মদ আলমগীর।

আজ(১১ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে নির্বাচিত জেলা শুরার অধিবেশনে জেলা সেক্রেটারী
হিসেবে মনোনীত হউন অধ্যক্ষ কফিল উদ্দিন আহমাদ।

আরও পড়ুন: জামালপুরে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জেলা সহ-সেক্রেটারী দুজন যথাক্রমে
অধ্যাপক রফিকুল ইসলাম(গণিত) ও
মাওলানা মো:মতিউর রহমান কে মনোনীত করা হয়।

জেলা আমীর ও সেক্রেটারী কে সকল সাংগঠনিক
কার্যে সহযোগিতার জন্য নির্বাচিত শূরা সদস্যদের
উপস্থিতিতে গঠনতন্ত্রের (৪২ ও ৪৩) ধারা মোতাবেক
কর্মপরিষদ গঠন করা হয়।

২০২৭-২৮ কার্যকালে কর্মপরিষদ সদস্য
হিসেবে অধ্যাপক ফিরোজ বিশ্বাস
মাওলানা সোলাইমান হোসেন
মাওলানা ফজলে রাব্বী মর্তুজাবী
মোহাম্মদ শাহজালাল জুয়েল
মাওলানা খলিলুর রহমান
উপাধ্যক্ষ রফিকুল ইসলাম (রাণী)
ও অধ্যক্ষ শামসুজ্জামান শাহ্ শামীম সহ
সকল সদস্যদের শপথ পাঠ করান নবনির্বাচিত
জেলা আমীর মোহাম্মদ আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন-
রংপুর-দিনাজপুর অঞ্চল টিমের সদস্য
ও সাবেক দিনাজপুর জেলা আমীর
অধ্যক্ষ আনিসুর রহমান, অঞ্চল টিম সদস্য
ও সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর
মাওলানা আব্দুল হাকিম এবং কেন্দ্রীয় ইউনিট
সদস্য ও সদ্য বিদায়ী জেলা আমীর
অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।

আরও পড়ুন: রাজশাহীতে নার্সিং কোচিং সেন্টারের হিসাব থেকে নারী সার্জেন্টের অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তর

উল্লেখ্য যে,ঠাকুরগাঁও জেলা আমীর জননেতা
মোহাম্মদ আলমগীর জেলা সেক্রেটারী অধ্যক্ষ কফিল
উদ্দিন আহমাদ ও জেলা এ্যাসি: সেক্রেটারী মাওলানা
মতিউর রহমান সহ এ তিন(৩) জামায়াত নেতা ঠাকুরগাঁও জেলা ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন।অন্যদিকে অপর এ্যাসি: সেক্রেটারী অধ্যাপক রফিকুল
ইসলাম বৃহত্তর দিনাজপুরের জেলা ছাত্রশিবিরের
সেক্রেটারীর দায়িত্ব পালন করে আসছেন।

অতীতের ছাত্র আন্দোলনে নেতৃত্বদানের অভিজ্ঞতা
ও বিগত ১৭ বছর ফ্যাসিজমের স্বীকার এ নেতৃবর্গ
ছাত্রনেতা থেকে জননেতা'য় রুপান্তরিত হওয়ায়
এ নেতৃত্ব ঠাকুরগাঁও বাসীর কাছে এক নতুন আশার
সঞ্চার ঘটিয়েছে।দলীয় নেতা-কর্মীদের মাঝেও সৃষ্টি
হয়েছে উদ্দীপনা ও উচ্ছাস।

আজকের শুরার অধিবেশনে বক্তব্য প্রদানকালে
ইসলামী সংগঠনের এ নতুন নেতৃত্বকে সহযোগিতা
ও মহান আল্লাহ তাঁর রহমতের চাঁদরে আবৃত
রাখুন- এমন আহবান ও দোয়া করেছেন
ঠাকুরগাঁও এর প্রবীণ নেতা
মাওলানা আব্দুল হাকিম ও সদ্য বিদায়ী জেলা
আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।

আরও পড়ুন: বালিয়াকান্দিতে মাদকসেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া ও ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া ও ইউক্রেন

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসানে বড় কোনো সমঝোতা না হলেও, বন্দি বিনিময়ের বিষয়ে একমত হয়েছে উভয় দেশ।

বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই দিনব্যাপী আলোচনা শেষে এই বিষয়ে সম্মতি প্রদান করে দেশ দুটি।

রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, দুই পক্ষ ব্যাপকভাবে বন্দি বিনিময়ে রাজি হয়েছে। এই বিনিময় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সম্পন্ন হতে পারে। তবে, কতজন বন্দি মুক্তি পাবে, তা বৃহস্পতিবার চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জ্যারেড কুশনার জানিয়েছেন, আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি সাধিত হয়েছে। কিন্তু যুদ্ধ বন্ধে সবচেয়ে কঠিন বিষয় হলো ভূখণ্ড নিয়ে বিরোধের মীমাংসা করা। যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা কাঠামো নিয়েও আলোচনা হয়েছে।

ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া জানিয়েছেন, বছরের শেষ নাগাদ সমাধানে পৌঁছানোর বিষয়ে আলোচনা ইতিবাচক অগ্রগতি লাভ করেছে। পরবর্তী আলোচনায় ইউরোপীয় দেশগুলোকেও যুক্ত করার পক্ষে মত দিয়েছেন তিনি।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনায় সরাসরি অংশগ্রহণ করেননি। তবে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরবর্তীতে দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশিরের নেতৃত্বে বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলারের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


শিশিরের নেতৃত্বে বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের জন্য কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্ভাবনা নিয়ে শিশির নামের এক তরুণ উদ্যোক্তা হাজির হয়েছেন। তার উপস্থাপিত পরিকল্পনা অনুযায়ী, চারটি প্রকল্পের মাধ্যমে প্রথম সাত দিনের মধ্যে সরকারি তহবিলে অন্তত ১,০০০ কোটি টাকা জমা দেওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। এছাড়াও, আগামী এক বছরের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেছেন।

দীর্ঘ অনুসন্ধানের পর, ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে শিশিরের সঙ্গে যোগাযোগ করে চারটি প্রকল্পের বিস্তারিত তথ্য জানা গেছে। আমাদের অনুসন্ধানে প্রকল্পগুলোর সঙ্গে সম্পর্কিত কিছু প্রমাণও পাওয়া গেছে। জানা গেছে, রাশিয়ার দুটি প্রতিষ্ঠানও প্রকল্পগুলো মূল্যায়ন করেছে।

প্রকল্পগুলোর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে VoiceCon—৩০০ মিলিয়ন প্যারামিটারের একটি AI Voice Conversion মডেল। শিশিরের উপস্থাপনা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এর সম্ভাব্য মূল্য ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

এছাড়াও, প্রায় ১০ লাখ অনলাইন ক্যাসিনো ব্যবহারকারীর একটি ডেটাবেস সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনার কথাও জানিয়েছেন শিশির। এর উদ্দেশ্য হল, অবৈধ অনলাইন ক্যাসিনো নেটওয়ার্ক শনাক্তে তদন্তকারী সংস্থাগুলোকে সহায়তা করা।

প্রকল্পগুলো বিক্রি করলে অর্থ নিজের জন্য রাখবেন কি না—এমন প্রশ্নের জবাবে শিশির জানান, ব্যক্তিগত সুবিধা নেওয়ার পরিকল্পনা তার নেই। বরং তিনি দেশের উন্নয়নে ব্যয় করতে চান। একটি মেডিক্যাল কলেজে অনুদান দেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন, যদিও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি।

এখন বড় প্রশ্ন, শিশির কি বাংলাদেশের জন্য অপেক্ষা করছেন, নাকি আন্তর্জাতিক বাজারে প্রকল্পগুলো বিক্রির পরিকল্পনা রয়েছে তার?

চারটি প্রকল্প, কয়েক বিলিয়ন ডলারের সম্ভাবনা এবং জাতীয় স্বার্থে প্রযুক্তি ও তথ্য ব্যবহারের পরিকল্পনা—পর্দার আড়ালে থাকা এই শিশির আসলে কে? বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে নতুন কোনো অর্থনৈতিক ও প্রযুক্তিগত সুযোগ?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাফত মজলিসের কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি হাজী মাসুমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বি-ক্ষোভ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


খেলাফত মজলিসের কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি হাজী মাসুমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বি-ক্ষোভ অনুষ্ঠিত

সন্ত্রাসী পুকনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে- এবিএম সিরাজুল মামুন

কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম মিয়ার ওপর হামলাকারী সন্ত্রাসী পুকনকে ৪৮ ঘন্টার ভিতরে গ্রেফতারের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

তিনি বলেছেন, কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম একজন সজ্জন ও দানশীল মানুষ। চিহ্নিত মাদকাসক্ত ও চাঁদাবাজ পোকন কর্তৃক তাঁর ওপর এ সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা শুধু একজন ব্যক্তিকে আঘাত করেনি, বরং এলাকার সর্বস্তরের মানুষের হৃদয়ে আঘাত করেছে। সন্ত্রাসী পুকনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমি নিজেও থানায় গিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, বন্দরের প্রায় এলাকাতেই মাদকের সাথে জড়িত সন্ত্রাসী ও চাঁদাবাজরা রাজত্ব করছে। এভাবে একটি এলাকা চলতে পারে না। বন্দরের মানুষকে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেগে উঠতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আশা করি প্রশাসন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত আসামিকে গ্রেফতার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করবে। অন্যথায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কোনো সন্ত্রাসী যেন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য প্রশাসনকে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমরা অবিলম্বে এ ঘটনার বিচার দেখতে চাই।

নারায়ণগঞ্জের বন্দর কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম মিয়ার ওপর স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ, মাদককারবারী ও সন্ত্রাসী পুকন কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর-২০২৬, বুধবার আলীনগর বড় মসজিদের সামনে এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আবদুল গনী, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সহ-সভাপতি সানাউল্লাহ, কলাগাছি ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন উপাচার্য ড. গোলাম রব্বানীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন উপাচার্য ড. গোলাম রব্বানীর

নোয়াখালী, ১১ নভেম্বর, ২০২৬ : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) টেকসই ও পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ সোলার এনার্জি ব্যবস্থার উদ্বোধন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ছাদে স্থাপিত সোলার প্যানেলের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার উদ্দেশ্যে নোবিপ্রবিতে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, এই ব্যবস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে স্থাপিতব্য বিশ্বমানের এআই ল্যাবের জন্য পরিবেশবান্ধব গ্রিন এনার্জি সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের ব্যবহার ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন। এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্র প্রস্তুতে কাজ চলছে।

উপাচার্য জানান, সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ব্যয় তুলনামূলকভাবে খুবই সামান্য, ফলে বিশ্ববিদ্যালয়ের বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যয় সাশ্রয় হবে। তিনি আশা প্রকাশ করেন যে, পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসকে সোলার প্যানেলের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, সোলার এনার্জির মাধ্যমে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি একটি শিক্ষার্থীবান্ধব ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার পথ আরও সুগম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. আসাদুন নবীসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ সোলার প্যানেল থেকে বছরে ২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে এবং এতে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়বে মাত্র ৪ টাকা। এআই ল্যাবের বিদ্যুৎ চাহিদা পূরণ করে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%