প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে গণমিছিল, র্যালি ও পথসভা আয়োজন করেছে ১১ দলীয় ঐক্যজোটের কালকিনি উপজেলা শাখা।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা এলাকার কালকিনি মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে নেতা-কর্মীরা সমবেত হন। এরপর সেখান থেকে একটি বিশাল গণমিছিল ও প্রমথ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাছ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত পথসভা।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কালকিনি পৌরসভার আমির মাওলানা রফিকুল ইসলাম বলেন, “জুলাই আন্দোলনের বিপ্লব শুধুমাত্র কোনো দল বা ব্যক্তির নয়, এটি সর্বস্তরের মানুষের অবদান। গণভোট জনগণের সম্মিলিত সিদ্ধান্ত। সুতরাং জনগণের দেওয়া গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন ও মেনে নেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আমির মাওলানা এনামুল হক, ডাসার উপজেলা আমির মাওলানা আবদুস সালাম আকন, কালকিনি পৌরসভার আমির মাওলানা রফিকুল ইসলাম, কালকিনি পৌরসভার মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালকিনি পৌরসভা শাখার সভাপতি হাফেজ মাওলানা হাসান জামান খান, কালকিনি পৌরসভা নায়েবে আমির মাওলানা এস এম শাহ আলমসহ ১১ দলীয় ঐক্যজোটের উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে দেশের শান্তি, ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে কালকিনি মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন