ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ


যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি অভিযোগ করেছেন যে, সরকারের পক্ষ থেকে দেশের নিরাপত্তা চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দে যথেষ্ট প্রতিশ্রুতি নেই।

বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্দেশে একটি চিঠিতে জন হিলি তার পদত্যাগের ঘোষণা দেন। এই চিঠিটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছেন।

বিভিন্ন বিষয় উল্লেখ করে চিঠিতে জন হিলি বলেছেন, বর্তমান সময়ে যখন আন্তর্জাতিক নিরাপত্তার পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং হুমকি বেড়ে চলেছে, তখন প্রধানমন্ত্রীর এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষে দেশকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় অর্থ ও সম্পদ দেওয়ার বিষয়ে যথেষ্ট দায়িত্ব গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন: জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে নাহিদ ইসলামের তর্কবিতর্ক, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন প্রসঙ্গে

তিনি লিখেছেন, “দেশকে রক্ষার জন্য যে সম্পদের প্রয়োজন, তা নিশ্চিত করতে আপনি সক্ষম হননি এবং অর্থ মন্ত্রণালয়ও প্রয়োজনীয় প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক ছিল।”

গত কয়েক মাস ধরে ব্রিটেনে প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে আলোচনা চলছিল। কিন্ত গত বছর থেকে প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়ারি বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হয়নি।

এই বিলম্ব কারণে দেশটির প্রতিরক্ষা শিল্পের মধ্যে একটি অসন্তোষ সৃষ্টি হয়েছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়ার সময় এবং যুক্তরাষ্ট্র ইউরোপের প্রতিরক্ষা দায়িত্ব থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দেওয়ার পরেও দীর্ঘমেয়াদি সামরিক প্রকল্পে বিনিয়োগের বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেয়া হয়নি, যার ফলে তারা সমস্যায় পড়ছেন।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ, ইউরোপের নিরাপত্তা উদ্বেগ এবং বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ব্রিটেনের ওপর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির চাপ পড়েছে। তবে একই সময়ে দেশে অর্থনৈতিক চাপ ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণের নীতির কারণে অর্থ বরাদ্দ নিয়ে টানাপোড়েন চলছে।

আরও পড়ুন: ইরান মাথানত করবে না, অভ্যন্তরীণ সক্ষমতায় সংকট কাটাবে: পেজেশকিয়ান

জন হিলির প্রতিরক্ষামন্ত্রী পদ থেকে পদত্যাগ কিয়ার স্টারমারের সরকারের জন্য একটি নতুন রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ব্রিটেনের সামরিক সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে এখন নতুন প্রশ্ন উঠতে পারে।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারের অস্তিত্ব নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারের অস্তিত্ব নিয়ে ধোঁয়াশা

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর সঠিক আগমুহূর্তে ব্রাজিল শিবিরে এক ধরনের বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, কোথায় নেইমার জুনিয়র? পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা মাঠে ফেরার বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই। আগামী ১৪ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ খেলে ব্রাজিল বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে। তবে সেই ম্যাচে নেইমারের খেলায় সংশয় দেখা দিয়েছে। দলের অনুশীলনে তাকে না দেখা যাওয়ার ফলে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচেও এই তারকা ফরোয়ার্ড মাঠে ছিলেন না। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির জন্মদিন উদযাপনের সময়ও তিনি দলের অনুশীলনে হাজির ছিলেন না। বিষয়টি সম্পর্কে কোচিং স্টাফ বা সতীর্থদের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। জানা গেছে, গত মে মাসের মাঝামাঝিতে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে তিনি গ্রেড টু মাংসপেশির ইনজুরিতে আক্রান্ত হন। বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ফেরার লক্ষ্যেই তাকে স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু এখনও মাঠের অনুশীলনে না ফেরায় ধারণা করা হচ্ছে, মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারকে পাওয়া নাও যেতে পারে। কেবল প্রথম ম্যাচ নয়, গ্রুপ পর্বের অন্যান্য ম্যাচগুলোতেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বাজেট বাড়ানোর প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বাজেট বাড়ানোর প্রস্তাব

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অনুকূলে মোট ১ হাজার ১০৫ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বরাদ্দের মধ্যে পরিচালন খাতে ৬২৯ কোটি ৪১ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৪৭৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত মঞ্জুরি ও বরাদ্দের দাবি সম্পর্কিত সরকারি নথি বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। বাজেট নথির প্রদত্ত তথ্যের ভিত্তিতে, গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই বিভাগের মোট বরাদ্দের পরিমাণ ছিল ৯৮৯ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকা। আগামী নতুন অর্থবছরের জন্য পল্লী উন্নয়ন ও সমবায় খাতে মোট বরাদ্দ প্রায় ১১৫ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকায় বাড়ছে।

বাজেটের আওতায় আগামী অর্থবছরে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি, সমবায় ব্যবস্থার আধুনিকায়ন এবং দারিদ্র্য বিমোচনে বেশ কিছু বিশেষ ও গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে সমবায় অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত হবে ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)’ এবং ‘সমবায়ের মাধ্যমে কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা ও ভ্যালুচেইন উন্নয়ন প্রকল্প’ সহ অন্যান্য কার্যক্রম।

এ ছাড়া বরিশাল বিভাগের দারিদ্র্যপীড়িত উপজেলায় স্বকর্মসংস্থান সৃষ্টি ও খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ও পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর মাধ্যমে ‘পল্লী জীবিকায়ন-৩য় পর্যায় (১ম সংশোধিত)’ এবং ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা (ইরিসপো)-২য় পর্যায় (১ম সংশোধিত)’ প্রকল্প দুটি বিশেষ অগ্রাধিকার পাবে।

পাশাপাশি গ্রামীণ আধুনিকায়নের লক্ষ্যে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর আওতায় ‘সমবায় ভিত্তিক খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন’ এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘সমবায়ভিত্তিক বহুতল ভবন বিশিষ্ট পল্লী জনপদ নির্মাণ’-এর মতো প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এছাড়া, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর কার্যক্রম সম্প্রসারণ এবং কুমিল্লা বার্ডের আওতায় গ্রাম সংগঠনের মাধ্যমে পরিবেশ উপযোগী কৃষি প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ক একটি প্রায়োগিক গবেষণা প্রকল্প পরিচালনা করা হবে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বরাদ্দের এই অর্থের ব্যবহার নিশ্চিত করবে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সমিতির গঠন, ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র সঞ্চয় ব্যবস্থার প্রসার, সমবায় ব্যাংকিং এবং দুগ্ধ ও অন্যান্য সমবায়ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের সৃষ্টি। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুনের শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


জুনের শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চীন সফরের জন্য জুন মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন যাচ্ছেন। এই তথ্য জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১১ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে বক্তৃতা প্রদান কালে কায়সার কামাল বলেন, ‘নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী চীনকে দ্বিতীয় দেশ হিসেবে সফরের জন্য বেছে নিয়েছেন।’

ডেপুটি স্পিকার আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরের এই সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে চীনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উম্মোচন করবে এবং উভয় দেশের সমন্বিত কৌশলগত সহযেগিতাকে আরেক ধাপ এগিয়ে দেবে।’

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের শুভসূচনা তার হাত ধরেই হয়। এর ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ১৯৯১ ও ২০০২ সালে ঐতিহাসিক চীন সফরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করেন।’

এছাড়া, দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে জোরদার করার ক্ষেত্রে চীন ‘সার্ক’কে কাজে লাগাতে পারে বলে ডেপুটি স্পিকার মনে করেন। তিনি উল্লিখিত করেন, ‘বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা, বিশ্ববাণিজ্যের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবেলা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। তাই আঞ্চলিক সহযোগিতা বর্তমান বিশ্বে একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে ফেনীতে কর্মরত বর্ডার গার্ড বাংলাদেশ (৪ বিজিবি)।

জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪১ লাখ ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় ৪ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এই অভিযানে তারা এসব শাড়ি জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়ানের (৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক বিল্লাল হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন রোধের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%