ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতার ছক নিয়ে উদ্বেগ


নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতার ছক নিয়ে উদ্বেগ

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এরপর থেকে তিনি ভারতে পলাতক রয়েছেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য দেশি ও বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

বর্তমানে চলতি বছরের ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন আলোচনা চলছে। ভারতীয় অনলাইন গণমাধ্যমে হাসিনার দেওয়া সাক্ষাৎকারের প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে।

গত আগস্টে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা থাকলেও গত দুই মাসে দলটির প্রকাশ্য কার্যক্রম তুলনামূলকভাবে কম বলে মনে করছেন সংশ্লিষ্ট কয়েকটি সূত্র। মাঠ পর্যায়ে বড় ধরনের কর্মসূচির খবর কম পাওয়া গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হতে আহ্বান প্রধানমন্ত্রীর

বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে, ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তারা বিভিন্ন অনলাইন মাধ্যমে মিটিং করছেন।

গত এক মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নামে পরিচালিত বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টের পোস্ট পর্যালোচনা করে দেখা গেছে, ডিসেম্বরেই হাসিনা ফিরছেন এ ধরনের প্রচার চালাচ্ছে এসব সংগঠনের নেতাকর্মীরা।

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দলীয় অবস্থান এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা যেকোনো উপায়ে ডিসেম্বরে হাসিনাকে দেশে ফেরাতে তৎপর।

কুমিল্লার বুড়িচং উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাসেল বলেন, "একাত্তর সালে মুক্তিযুদ্ধ করতে পারিনি কিন্তু এবার ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের সম্মান ফেরাতে যুদ্ধ করব।"

আরও পড়ুন: বিএনপির সমস্যা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা

ত্রিপুরা সীমান্ত দিয়ে ফেরানোর গুঞ্জন

২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর, আইন প্রয়োগকারী সংস্থা ও সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, কুমিল্লা সীমান্ত ব্যবহার করে বেশ কয়েকজন প্রভাবশালী সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মী অবৈধভাবে ভারতে পালিয়ে যান।

বিভিন্ন সূত্রে জানা গেছে, কুমিল্লার গডফাদার বাহার পালিয়ে গেলেও এখনো তার রাজত্বের ছায়া রয়ে গেছে কুমিল্লা নগরজুড়ে। কুমিল্লার বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এমপি বাহারের পালানোর কাজে সহযোগিতা করেছিল বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, কুমিল্লা বিএনপির রাজনীতিতে বাহারের আধিপত্যের ছায়া রয়েছে। আওয়ামী লীগ ফিরলে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা হামলা মামলা থেকে বাঁচার তাগিদেই বাহারের সুদৃষ্টিতে থাকার চেষ্টা করছেন।

আওয়ামী লীগের নেতারা মনে করছেন, অন্যান্য জেলার তুলনায় কুমিল্লায় পলাতক এমপি বাহারের নেতাকর্মীরা খুবই শক্তিশালী। এজন্য হাসিনা যদি কোনো কারণে স্থলপথে বাংলাদেশে প্রবেশ করেন, তাহলে ত্রিপুরা কুমিল্লা সীমান্তটি বেছে নিতে পারেন বলে ধারণা আওয়ামী লীগের নেতাকর্মীদের।

আরও পড়ুন: সরকারের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক: ডা. শফিকুর রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ম্যাসাকারের পরিকল্পনা

দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব রাজনৈতিক দলের আন্দোলনের কেন্দ্রবিন্দু এই মহাসড়ক। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কজুড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে তাণ্ডব চালানোর পরিকল্পনা করছেন পলাতক হাসিনা।

নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি আসনের সাবেক এমপি ও মন্ত্রীদের নেতৃত্বে আন্দোলনে নামবে নেতাকর্মীরা। এজন্য গঠন করা হয়েছে বিভিন্ন অনলাইনভিত্তিক টিম। এসব টিম মাঠে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

অর্থ জোগান দেবে আওয়ামীপ্রেমী ব্যবসায়ীরা

আরও পড়ুন: হজের বর্ধিত কোটায় নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর

ডিসেম্বরে আওয়ামী লীগের আন্দোলনকে কেন্দ্র করে অর্থের জোগান দিতে গত ১৭ বছরের আওয়ামী সুবিধা নেওয়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির খবর পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, বিদেশি বিভিন্ন মোবাইল নম্বর থেকে মেসেজ পাঠিয়ে ডিসেম্বরের আন্দোলনের জন্য অর্থ চাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন অনলাইন পেজ।

বিএনপি জামায়াত এনসিপির অবস্থান

১৭ বছর বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরা ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের পতন ঘটানো সব রাজনৈতিক দলের অবস্থান কী হতে পারে—এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, "ডিসেম্বরকে কেন্দ্র করে অরাজকতা করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ডিসেম্বর বলেন, নভেম্বর বলেন, জানুয়ারি বলেন—হাসিনা কখনো দেশে ফিরবে না।"

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির আব্দুল মতিন বলেন, "শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটা আমি বিশ্বাস করি না। হাসিনা মৃত্যুকে খুব বেশি ভয় পায়। আর তার নেতাকর্মীরাও ডিসেম্বরে মাঠে নেমে অরাজকতা করবে—এমন ক্ষমতা তাদের নেই। আমরা প্রস্তুত আছি তাদের মোকাবিলা করার জন্য।"

নেতাকর্মীদের আগামী দুই মাস রাজপথে সদা প্রস্তুত ও সক্রিয় থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা মহানগর সদস্য সচিব মাসুমুল বারী কাওসার বলেন, "ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র, অরাজকতা এবং দেশবিরোধী, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দিয়েছে এনসিপি কুমিল্লা মহানগর।"

তিনি বলেন, "দেশ ও জনগণকে অস্থিতিশীল করতে চাইলে এনসিপির নেতাকর্মীরা ফ্যাসিস্ট দোসরদের একচুলও ছাড় দেবে না। জনগণের জানমাল রক্ষা এবং আওয়ামী ফ্যাসিবাদের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা রাজপথে আছি এবং থাকব। কুমিল্লায় কোনো ধরনের অরাজকতা হতে দেওয়া হবে না।"

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন

পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগ ডিসেম্বরে দেশে, বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন অংশে অরাজকতা করতে পারে। এ বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য আছে কি না জানতে চাইলে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, "আমাদের গোয়েন্দা টিম এ বিষয়ে কাজ করছে। যেকোনো অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত রয়েছি।"

সব মিলিয়ে ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা, শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিয়ে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহসিফের মৃত্যু: ফরেনসিক ও ভিসেরা রিপোর্টের অপেক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ এম


তাহসিফের মৃত্যু: ফরেনসিক ও ভিসেরা রিপোর্টের অপেক্ষা

টঙ্গীর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ১০ দিন পরেও তার মৃত্যুর রহস্য উন্মোচন হয়নি। সাঁতার জানেন এমন একজন তরুণ কীভাবে নদীতে ডুবে মারা গেলেন, মৃত্যুর পূর্বে তার সঙ্গে কী ঘটেছিল—এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

তদন্তকারীরা ফরেনসিক, ভিসেরা ও ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন। একই সঙ্গে তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও জেরিকা তাসনিম দিশার রিমান্ডে দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে মৃত্যুর আগের রাতের ঘটনাপ্রবাহ পুনর্গঠনের চেষ্টা চলছে। তবে দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্টরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। মামলার তদন্ত করছে নৌপুলিশ।

এদিকে দীপের তিন দিনের পুলিশ রিমান্ড গতকাল শনিবার শেষ হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রিমান্ডে দীপ ঘটনার রাতে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া ও ঘোরাফেরার তথ্য দিয়েছেন। তবে পুলিশের দাবি, তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। এর আগে দুই দফায় সাত দিনের রিমান্ড শেষে গত শুক্রবার দিশাকেও কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা আদালতে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে দিশা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য দীপের বক্তব্যের সঙ্গে মিলিয়ে যাচাই করা হচ্ছে।

তদন্ত সংস্থা নৌপুলিশের মিডিয়া শাখার পুলিশ সুপার আসমা আক্তার আমার দেশকে বলেন, এ পর্যন্ত পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এখনই কনক্রিট কিছু বলা সম্ভব নয়।

জানা গেছে, তাহসিফের মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের সময় পাকস্থলি, কিডনি, রক্ত ও ভিসেরার নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্যও নমুনা পাঠানো হয়েছে। এসব রিপোর্ট পাওয়ার পর এ পর্যন্ত পাওয়া তথ্যগুলো পাশাপাশি মিলিয়ে মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা মিলতে পারে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

তদন্ত সূত্রে জানা গেছে, তাহসিফ সাঁতার জানতেন। তারপরও কীভাবে তুরাগে ডুবে তার মৃত্যু হলো, তা নিয়ে পরিবারের পাশাপাশি তদন্তকারীদেরও প্রশ্ন রয়েছে। পানিতে পড়ার আগে তার শরীরে কোনো আঘাত করা হয়েছিল কি না, তিনি অচেতন ছিলেন কি না কিংবা অন্য কোনো পরিস্থিতিতে নদীতে পড়েছিলেন কি না—এসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। পরে তারা মোটরসাইকেল গ্যারেজে যান। এরপর দিশাকে সঙ্গে নিয়ে সিপি ফাইভ স্টার স্ন্যাকস ও নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। রাতের পরবর্তী সময়ে তাহসিফ ও দীপের টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার তথ্যও তদন্তে এসেছে।

সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্ট এবং দুই আসামির বক্তব্য বিশ্লেষণ করে এসব তথ্য যাচাই করা হচ্ছে। বিশেষ করে মৃত্যুর আগে তাহসিফের সঙ্গে সর্বশেষ কারা ছিলেন, কোথায় কী ঘটেছিল এবং নদীতে যাওয়ার পেছনে কী পরিস্থিতি তৈরি হয়েছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী মুহিত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ এম


জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী মুহিত গ্রেপ্তার

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সাভারে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা বা পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে।

শনিবার ভোরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মুহিত সোবহান (২০) নামে ওই যুবককে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত স্বীকার করেছে যে, জুলাই আন্দোলনের সময় সে এই গুলি লুট করে নিজের হেফাজতে রেখেছিল।

ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, আসামির জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায় যে, সে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশি স্থাপনা থেকে ওই গুলি লুট করেছে। তবে কোন থানা বা ফাঁড়ি থেকে গুলিগুলো লুট করা হয়েছে এবং সরকারি এত গুলি সে কোথায় পেয়েছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলছে না। আটক সন্ত্রাসী একেক সময় একেক কথা বলেছেন। তবে গুলিগুলো পুলিশি গুলি বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

আটক আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করার পর পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এ ঘটনায় মুহিতের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনের মামলা করা হয়েছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট টেস্টসহ বাংলাদেশের খেলার সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ এম


সিলেট টেস্টসহ বাংলাদেশের খেলার সূচি প্রকাশ

ক্রিকেট

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এই ম্যাচটি সম্প্রচারিত হবে টি স্পোর্টস ও ট্যাপম্যাডে

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-রাজশাহী

বিসিবির ইউটিউব চ্যানেলে সকাল ৯টা ৩০ মিনিটে দেখা যাবে খেলার সম্প্রচার

ময়মনসিংহ-বরিশাল

সকাল ৯টা ৩০ মিনিটে বিসিবির ইউটিউব চ্যানেলে খেলা সম্প্রচারিত হবে

ঢাকা-খুলনা

বিসিবির ইউটিউব চ্যানেলে সকাল ৯টা ৩০ মিনিটে খেলা দেখানো হবে

রংপুর-চট্টগ্রাম

বিসিবির ইউটিউব চ্যানেলে সকাল ৯টা ৩০ মিনিটে খেলা সম্প্রচারিত হবে

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসি-স্যান্ডারল্যান্ড

রাত ৮টা থেকে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে খেলা দেখা যাবে

লিভারপুল-ক্রিস্টাল প্যালেস

রাত ৮টা থেকে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে খেলা সম্প্রচারিত হবে

ম্যানইউ-অ্যাস্টন ভিলা

রাত ১০টা ৩০ মিনিটে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে খেলা সম্প্রচারিত হবে

লা লিগা

বার্সেলোনা-অ্যাতলেটিকো

রাত ২টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড

সিরি আ

মিলান-জেনোয়া

রাত ৮টা থেকে জি ফাইভ ও বিগিন অ্যাপে খেলা দেখা যাবে

ইন্টার-কোমো

রাত ১১টা থেকে জি ফাইভ ও বিগিন অ্যাপে খেলা সম্প্রচারিত হবে

জুভেন্টাস-ফিওরেন্তিনা

রাত ১টা ৪৫ মিনিটে জি ফাইভ ও বিগিন অ্যাপে খেলা দেখা যাবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানে সার্বভৌমত্ব রক্ষিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ এম


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানে সার্বভৌমত্ব রক্ষিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৭ নভেম্বর ১৯৭৫ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অরক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাতে অফিসার্স ক্লাব, ঢাকা আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর দেশের জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হয়নি। একদলীয় শাসনের ফলে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং জাতির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই সংকটময় মুহূর্তে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করে সিপাহী-জনতা বন্দিদশা থেকে মুক্ত করে জিয়াউর রহমানের ওপর দেশের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ক্ষমতার মোহে বা নিজ উদ্যোগে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব ঘটাননি। বরং জাতির মহতি প্রয়োজনে মানুষই তাকে নেতা বানিয়েছিল।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে অরক্ষিত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বহু দলীয় গণতন্ত্র, সমসাময়িক অর্থনীতি এবং অন্তর্ভুক্তিমূলক এক সংবিধানে ঐক্যবদ্ধ করেছিলেন। এই ঐক্য দেশের প্রতিটি জনগণকে এক সুতোয় গেঁথে জাতীয়তাবাদের শক্ত ভিত্তি তৈরি করে দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ নভেম্বর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়। এটি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সর্বস্তরের মুক্তিকামী মানুষের এক চিরন্তন ও সার্বজনীন অর্জন।

তিনি বলেন, ১৮৫৭ সালে ব্রিটিশরা যেটিকে সিপাহী মিউটিনি বলে আখ্যা দিয়েছিল, সেটি ছিল মূলত উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ। সেই বিপ্লব ব্যর্থ হলেও ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব ব্যর্থ হয়নি। যদি সেদিন এই বিপ্লব সফল না হতো, তবে বাংলাদেশকে হয়তো দীর্ঘ মেয়াদের জন্য অনাগতকালের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে হতো।

জুলাই গণঅভ্যুত্থান এবং ২৪-এর রাজনৈতিক চেতনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান একদিনে গড়ে ওঠেনি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু মানুষের আত্মত্যাগ, রক্ত, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিনিময়ে এই অর্জন অর্জিত হয়েছে। তাই কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক শক্তির এককভাবে এর মালিকানা দাবি করা সমীচীন নয়, কারণ এই চেতনা সমগ্র জাতির।

সিভিল সার্ভিসের কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণের সেবা করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, সিভিল সার্ভিসের কর্মকর্তাদের কোনো প্রকার রাজনৈতিক প্রভাব ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে প্রজাতন্ত্রের সেবা ও জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত নির্বাচিত সরকারের ইশতেহার বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের মৌলিক দায়িত্ব হলো— বেআইনি আদেশ অমান্য করে নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনকালীন দায়িত্ব সম্পাদন করা।

সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক অংশীদার ও সাবেক সরকারি কর্মকর্তা হিসেবে নিজেও এই পরিবারের একজন জানিয়ে মন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক চাপ, লোভ কিংবা ভীতি থেকে সিভিল সার্ভিসের একাংশ ভোটারবিহীন ও নৈশকালীন নির্বাচন আয়োজনে সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানসমূহকে ক্ষতিগ্রস্ত করেছে। যার চরম মাশুল গুনতে হয়েছে সিভিল প্রশাসনকে। ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে একদলীয় শাসনব্যবস্থা কায়েম বা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে প্রশাসন ব্যবহৃত না হয় এবং এই ধরনের কলঙ্কজনক ইতিহাস রচিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

প্রজাতন্ত্রের কর্মকর্তাদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ডেপুটি কমিশনাররা মাঠপর্যায়ে রাষ্ট্রের নির্বাহী প্রধানের প্রতিনিধি হিসেবে কাজ করেন। ফলে তাদের দায়িত্ব অপরিসীম এবং নিজেদের সর্বদা পরিশীলিত রেখে কাজ করতে হবে।

গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাঁচ বছর পর জনগণ যাদের ম্যান্ডেট দেবে, তাদের হাতেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরিত হবে। কারণ পরিবর্তনই গণতন্ত্রের মূল ভিত্তি।

অফিসার্স ক্লাব ঢাকার সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অফিসার্স ক্লাব ঢাকার ট্রেজারার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব ও ডিটিসিএ’র সাবেক নির্বাহী পরিচালক মসিউর রহমান, সাবেক সচিব এস এম জহিরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব মাসুদ আলমগীর হোসেন (মাসুদ আলমগীর হোসেন নোবেল)। অফিসার্স ক্লাব ঢাকার সহ-সভাপতি এম এ রাজেক অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%