০৪:২১ পি.এম
ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ : ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের একটি ছোট পর্যটন শহর থেকে কয়েকশ মানুষকে নিরাপদ স্থানে সরানোর কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার যখন দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছিল, তখন তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা নিজেদের চেষ্টা অব্যাহত রেখেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লোকভা রগোজনিকায় ১৫০ জনের বেশি ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করা হয়েছে। আগুন শিগগিরই আশপাশের পাইন বন ও গাছপালায় ছড়িয়ে পড়ে এবং পরে আবাসিক এলাকায় পৌঁছে গিয়ে ঘরবাড়ি ও যানবাহন পুড়িয়ে দেয়।
আরও পড়ুন: মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের তিন মুসলিম দেশে
বার্তা সংস্থা এএফপি এ খবর পাঠিয়েছে সারায়েভো থেকে।
ক্রোয়েশিয়ায় চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে এটি সর্বশেষ দাবানল। সাম্প্রতিক দিনগুলোতে অ্যাড্রিয়াটিক উপকূলের বেশ কয়েকটি শহর ও জনপদে রেকর্ড তাপমাত্রা বিরাজ করছে।
স্থানীয় কর্মকর্তাদের দেয়া তথ্য মতে, আগুনের কারণে বাস্তুচ্যুত অন্তত ১ হাজার মানুষকে ওমিসের একটি স্থানীয় ক্রীড়া হলে সরানো হয়েছে।
লোকভা রগোজনিকার মধ্য দিয়ে যাওয়া উপকূলীয় সড়কের কিছু অংশ আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা বন্ধ করে দেয়া হয়েছে। ওমিসের দিকে যাওয়া সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে প্রাণ দিচ্ছেন কারা, যা বলছে ফাঁস হওয়া নথি
ক্রোয়েশিয়ার ফায়ার সার্ভিসের প্রধান স্লাভকো তুসাকোভিচ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এইচআরটি-কে বলেছিলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং ফায়ার সার্ভিস কর্মীদের সামনে একটি কঠিন রাত অপেক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন