০৩:১১ এম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, জুলাই ছিল গণঅভ্যুত্থান, যা দেশের মানুষের, বিশেষ করে তরুণদের সাহস, ঐক্য এবং আত্মত্যাগের একটি অনন্য অধ্যায়। এই আন্দোলনে সরকারি এবং বেসরকারি উভয় ধারার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এই আন্দোলনকে আরও ব্যাপকতা ও শক্তি প্রদান করেছে, যা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
রোববার (২ আগষ্ট) সন্ধ্যা সাতটায় রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগের এমপেরিয়াল হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ‘জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেতৃত্ব ছিল না, বরং এটি বিভিন্ন রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ এবং সর্বস্তরের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সফলতার দিকে এগিয়েছে। দেশের প্রয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী অবস্থান এমন এক বিষয় যা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
আরও পড়ুন: বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য সুবিধা চাইল
তিনি আরও বলেছেন, গণতান্ত্রিক সমাজে শিক্ষার্থীরা পরিবর্তনের শক্তি হলেও তাদের প্রধান পরিচয় শিক্ষার্থী। তাই দেশের, সমাজের এবং গণতন্ত্রের প্রতি দায়িত্বশীল থেকে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার প্রাথমিক শিক্ষা থেকেই মূল্যবোধভিত্তিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ এবং সামাজিক সচেতনতা জোরদারে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: ডা. জোবায়দা রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন