০১:৪৮ পি.এম
সোমবার হালনাগাদ করা সরকারি পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত ২৪ জুন, দেশের উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসের নিকটবর্তী উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, ভূমিকম্পে মোট ৫ হাজার ২৭৮ জন প্রাণ হারিয়েছেন। তিনি আরো বলেছেন, প্রাকৃতিক দুর্যোগটির কারণে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।
সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। তবে, কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এখনও কোনও তথ্য প্রকাশ করেনি।
আরও পড়ুন: প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট
সরকার এই তথ্যও জানিয়েছে যে, দুর্যোগে বাস্তুচ্যুত ২৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। এসব আশ্রয়কেন্দ্রের মধ্যে রয়েছে স্টেডিয়াম ও বিভিন্ন উন্মুক্ত স্থান। সেখানে স্বেচ্ছাসেবীরা চিকিৎসাসেবা দিচ্ছেন এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন