০৯:২১ এম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, এবার ডেঙ্গুজ্বরের শিকার হওয়া রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে।
শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, ‘ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ। যার নাম হেমোরোজিক। ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে হতে পারে রক্তক্ষরণও। তাই, আগে থেকেই সচেতন হতে হবে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা
ডেঙ্গু প্রতিরোধে তিনি জানিয়েছেন, দুই থেকে তিনদিন পর মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দেওয়া হবে। ‘ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে,’ বলেন তিনি।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালামও মন্তব্য করেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের জরিপে এসেছে ডেঙ্গুর জন্য দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩টি ওয়ার্ড ঝুঁকিতে রয়েছে। এছাড়া ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ।’
আরও পড়ুন: চন্দ্রগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে মারধর, ছিনতাই স্বর্ণালংকার ও মোবাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন