০৭:৫৮ পি.এম
মাগুরা জেলা কারাগারের প্রধান গেটের তল্লাশির সময় গাঁজাসহ এক দর্শনার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেই দর্শনার্থীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার সময় এই ঘটনা ঘটে মাগুরা জেলা কারাগারে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল বিকাল, কারাগারের আরপি (R.P.) গেটে দায়িত্ব পালনরত কারারক্ষী মো. রফিকুল ইসলাম দর্শনার্থী মো. দবীর মোল্লার দেহ তল্লাশি করেন। এই সময়, তার জিন্স প্যান্টের বাম পকেট থেকে সুকৌশলে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা কারাগারের জেল সুপার মো. মহিউদ্দিন বলেন, আটক হওয়া ব্যক্তির নাম মো. দবীর মোল্লা (৩৫) এবং তিনি মাগুরা সদরের জুইতারা গ্রামের মোতাল্লেব মোল্লার ছেলে।
ঘটনার পর জেলা প্রশাসনকে অবহিত করা হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা কারাগারের ফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত চালান। আদালত অভিযুক্ত দবীর মোল্লাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এদিকে, জানা গেছে যে, কারাদণ্ডপ্রাপ্ত দবীর মোল্লার স্ত্রী মোছা. তন্বী খাতুনও বর্তমানে কারাগারে দণ্ড ভোগ করছেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন