০২:১০ পি.এম
বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশকে একবার আবার একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
শুক্রবার (১২ জুন) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মঈন খান জাতির ক্রান্তিকালে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে, তার উত্তরাধিকার তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, আমরা আবারও বিশ্বের বুকে বাংলাদেশকে সম্মানসূচক অবস্থানে নিয়ে যেতে চাই।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে নার্স দিয়ে ডেলিভারিতে নবজাতকের মৃত্যু, ক্লিনিকের ম্যানেজারকে মারধর
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, মাত্র সাড়ে তিন বছরের মধ্যে একটি ভঙ্গুর রাষ্ট্রকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্ব দরবারে সম্মানের জায়গায় তুলে ধরেছিলেন। জিয়াউর রহমান কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে খাল কেটেছিলেন। পাশাপাশি, বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের কাজও তিনি শুরু করেছিলেন।
মঈন খান বলেন, ‘আমরা এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে জিয়াউর রহমানের স্মরণ করব, যার মাধ্যমে তার আদর্শ গ্রহণ করা যায়।’
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাজেট দিয়েছিলেন, তা ঢাকা শহরের উঁচু তলার মানুষের জন্য নয়। বরং, তিনি তা খেটে খাওয়া মানুষের জন্য বাজেট দিয়েছিলেন।
আরও পড়ুন: ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন