১০:০১ এম
বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তারা বিপরীত ৩-০ গোলের বড় জয় পেয়েছিল। তবে অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশে আসতে পারে বড় চারটি পরিবর্তন।
প্রখ্যাত সাংবাদিক গ্যাস্টন এদুল জানিয়েছেন, লিওনেল স্কালোনি আলজেরিয়া ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে একটি নতুন একাদশ মাঠে নামানোর পরিকল্পনা করতে পারেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রথম পরিবর্তনটি আসতে পারে রক্ষণভাগে। আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা গঞ্জালো মন্তিয়েলের জায়গায় বদলি হিসেবে নেমেছিলেন নাহুয়েল মলিনা। স্কালোনি অস্ট্রিয়ার বিপক্ষে মলিনাকে শুরু থেকেই খেলানোর কথাও ভাবছেন।
আরও পড়ুন: বাবার মৃত্যুর খবরে রনির পাশে নেইমার, দিলেন নিজের বিমান
দ্বিতীয় পরিবর্তনটিও ডিফেন্স লাইনেই আসতে পারে। ইনজুরি কাটিয়ে দারুণভাবে সেরে উঠছেন নিকোলাস তাগলিয়াফিকো। আলজেরিয়া ম্যাচে তার জায়গায় খেলা ফাকুন্দো মেদিনার বদলে তাগলিয়াফিকোকে শুরুর একাদশে ফেরানো হতে পারে।
বাকি দুটি পরিবর্তন আসতে পারে আক্রমণভাগে। থিয়াগো আলমাদা এবং লাওতারো মার্টিনেজের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস এবং হুলিয়ান আলভারেজ।
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।
আরও পড়ুন: হামজা চৌধুরী: ইনশাআল্লাহ, আমরা সাফ চ্যাম্পিয়ন হবো
রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠ: রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ।
আক্রমণভাগ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস।
আরও পড়ুন: সরকার ৮.৫ লাখ টন ধান-চাল কিনবে, দাম ঘোষণা তথ্য উপদেষ্টার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন