০৭:৩৫ পি.এম
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার গুণগত উন্নয়ন, অবকাঠামো বৃদ্ধি এবং শিক্ষকদের দক্ষতা বাড়াতে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।
শনিবার (২০ জুন) সকাল ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন।
মোহাম্মদ আক্তারুজ্জামান এমপি সভায় বলেন, শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও আন্তরিকতা আরও বাড়াতে হবে। শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করার পাশাপাশি তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করাতেও শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি দলের ঊর্ধ্বে থেকে শিক্ষকদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: আবাসন খাতে আস্থা ও বিশ্বস্ততার অঙ্গীকার নিয়ে রংপুরে মদিনা প্রোপার্টিজ লিমিটেডের যাত্রা
সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইসহাক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ মো. শহিদুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা যেন নিয়মিত ক্লাসে আসে, মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা মেনে চলে এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শক্তিয়ার খলা সেনা ক্যাম্পে আশ্রয়হীনদের দ্বারে বিশ্বম্ভরপুর ইউএনও: বিশুদ্ধ পানি, সড়ক ও কবরস্থানের জায়গা নির্ধারণে আশ্বাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন