প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম সৌরবিদ্যুৎ স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেছেন, যা বিদ্যুৎ বিল ও জ্বালানি ব্যয় সাশ্রয়ের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সহায়ক হবে। তিনি উল্লেখ করেন, অব্যবহৃত ছাদগুলো সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগালে তা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ‘রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ফরিদা খানম ঢাকা জেলার সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতির চিত্র তুলে ধরেন। বর্তমানে জেলার প্রায় ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। এসব ভবনে গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা প্রায় ১৬২ মেগাওয়াট পিক। অফ-গ্রিড ব্যবস্থাসহ মোট সক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ১৭৮ মেগাওয়াট পিক-এ।
তিনি আরও জানান, জেলায় স্থাপিত গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের ৮৪ শতাংশ বেসরকারি এবং ১৬ শতাংশ সরকারি ভবনে রয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে আরো ৭১৪টি ভবনে প্রায় ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ একটি সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ। সৌরবিদ্যুতের মাধ্যমে ভবনের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ করা গেলে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমবে এবং বিদ্যুৎ বিল সাশ্রয় হবে।
তিনি আরও বলেন, বর্তমানে সৌরবিদ্যুৎ স্থাপন করা ভবনগুলোর মাত্র ৬ শতাংশে নেট মিটারিং সংযোগ রয়েছে। এই সংযোগ বাড়ানো গেলে সৌরবিদ্যুৎ উৎপাদনকারীরা অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের সুযোগ পাবেন। এতে সৌরবিদ্যুৎ স্থাপনে বিনিয়োগের আর্থিক সুফলও বৃদ্ধি পাবে।
কর্মসূচি বাস্তবায়নে পর্যাপ্ত বিনিয়োগ, সহজ শর্তে ঋণ, মানসম্মত যন্ত্রপাতি এবং দক্ষ কারিগরি জনবল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ফরিদা খানম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন