০৬:৪৩ এম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর ৫ বছর বয়সী বাকপ্রতিবন্ধী মমিন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১২টার সময় স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। নিহত মমিন আলী উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া গ্রামের বাক্প্রতিবন্ধী মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মায়ের সঙ্গে বাঙালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মমিন নিখোঁজ হয়ে যায়। তার পরিবার সদস্য ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ নদীতে খোঁজাখুঁজি করার পর তিনি না পাওয়া যাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু রাত হওয়ার কারণে এবং ডুবুরি না থাকার ফলে তারা পানিতে নামতে পারেনি, ফলে ফিরে যেতে হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
পরে বুধবার দুপুরের দিকে বাড়ির পাশে নদীতে মমিনের মরদেহ ভাসতে দেখা যায়। এরপর স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন