০৬:৪০ পি.এম
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যান্সার, কিডনিসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য সুখবর রয়েছে।
চলতি বছরে চিকিৎসায় যে এককালীন সহায়তা ৫০ হাজার টাকা ছিল, প্রস্তাবিত বাজেটে তা দ্বিগুণ বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা প্রদানের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
আরও পড়ুন: মোটরসাইকেলের গাছের ধাক্কায় তিন বন্ধুর সবাই নিহত
অর্থমন্ত্রী আরো বলেন, সরকারি হাসপাতালে দীর্ঘদিনের শূন্যপদ পূরণে সরকার শিগ্গিরই পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। এই স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৮০ ভাগই হবে নারী।
তিনি জানিয়েছেন, বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা এবং যথাযথ পরিকল্পনার অভাবে দেশের সর্বত্র হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর ফলে শিশু মৃত্যুর মতো হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম ১০০ দিনের মধ্যে প্রায় শতভাগ শিশুকে হাম-রুবের টিকা প্রদান করেছে।
একই সঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা এবং পেশাগত উন্নয়নের সুযোগও বৃদ্ধি করা হচ্ছে। নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্সের সুযোগ বাড়ানো হচ্ছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ প্রথমবারের মতো জিডিপির এক শতাংশের ওপরে রাখা হয়েছে। আগামী বরাদ্দ হিসেবে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা রাখা হয়েছে।
এটি চলতি অর্থবছরের বরাদ্দের প্রায় দ্বিগুণ। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন