ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

সাবার সঙ্গে প্রেমে ‘ফাটল’! ডেটিং অ্যাপে দেখা গেছে হৃতিকের? ছবি ছড়াতে শুরু জল্পনা


সাবার সঙ্গে প্রেমে ‘ফাটল’! ডেটিং অ্যাপে দেখা গেছে হৃতিকের? ছবি ছড়াতে শুরু জল্পনা

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে অভিনেত্রী ঊর্বশী রৌতেলা দাবি করেছিলেন যে, তিনি ওই অ্যাপে হৃতিক রোশনের প্রোফাইল দেখেছেন। আবার আলোচনায় সেই বিশেষ প্রাইভেট অ্যাপ।

প্রেম ভাঙল হৃতিক রোশন এবং সাবা আজ়াদের? তাঁদের সম্পর্ক নিয়ে আবার জোর জল্পনা শুরু হয়েছে। এ বার একটি ডেটিং অ্যাপের ‘রহস্যময়’ প্রোফাইলকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এক্সক্লুসিভ (এই অ্যাপে যোগ দিতে বিশেষ ‘আমন্ত্রণ’-এর প্রয়োজন পড়ে) ডেটিং অ্যাপ ‘রায়া’-তে হৃতিকের নামে একটি প্রোফাইল রয়েছে বলে দাবি করে একটি স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ওই অ্যাকাউন্টটি সত্যিই অভিনেতার কি না, সে ব্যাপারে কোনো সত্যতা যাচাই করা যায়নি এখনও।

ছড়িয়ে পড়া স্ক্রিনশটে যে প্রোফাইল দেখা যাচ্ছে, সেই প্রোফাইলে অভিনেতার ছবি, বয়স এবং ইনস্টাগ্রাম হ্যান্ডল ব্যবহৃত হয়েছে। প্রোফাইলে পেশা হিসাবে ‘অভিনেতা / প্রযোজক / উদ্যোগপতি’ উল্লেখ করা হয়েছে। বাসস্থান হিসাবে লেখা রয়েছে 'মুম্বই'। বিভিন্ন সমাজমাধ্যমে ওই স্ক্রিনশটটি ছড়িয়ে পড়ার পর হৃতিক এবং সাবার সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ওই অ্যাকাউন্টটি বর্তমানে সক্রিয় কি না, তা স্পষ্ট নয়। আদৌ অ্যাকাউন্টটি অভিনেতারই কি না, তাও নিশ্চিত নয়। এর আগেও ‘রায়া’ থেকে হৃতিকের নামে একই ধরনের স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়েছিল।

আরও পড়ুন: আসাদ নূরকেই বিয়ে করেছেন পারশা, যে কারণে গোপন রেখেছিলেন বিয়ের খবর

নতুন স্ক্রিনশটটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটাগরিকদের কিছু অংশ বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। একজন মন্তব্য করেন, ‘‘কিন্তু, সাবার কী হবে?’’ আর একজন লেখেন, ‘‘তাহলে হৃতিক কি সাবার থেকে ‘আজ়াদ’ হয়ে গেলেন?’’ তৃতীয় জন লেখেন, ‘‘‘গ্রিক গড’-ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা হলে আমাদের কী হবে?’’

তবে কেউ কেউ বিষয়টি নিয়ে অন্য সম্ভাবনার কথাও বলেছেন। এক নেটাগরিকের দাবি, এই অ্যাপ শুধু ডেটিংয়ের জন্য নয়, পরিচিতি ও যোগাযোগ বাড়ানোর জন্যও ব্যবহার করা হয়। তার মতে, অ্যাকাউন্ট থাকলেই যে কোনও ব্যক্তি বর্তমানে অ্যাপটি ব্যবহার করছেন বা সেখানে ডেটিং করছেন, এমনটি ধরে নেওয়া ঠিক নয়।

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে অভিনেত্রী ঊর্বশী রৌতেলা দাবি করেছিলেন যে, তিনি ওই অ্যাপে হৃতিক এবং আদিত্য রায় কপূরের প্রোফাইল দেখেছেন। তবে সেই দাবিরও কোনো সত্যতা যাচাই করা যায়নি। প্রোফাইলগুলি সত্যিই সংশ্লিষ্ট অভিনেতাদের কি না, সক্রিয় ছিল কি না বা তাঁরা সেগুলি ডেটিংয়ের উদ্দেশ্যেই ব্যবহার করছিলেন কি না— তা-ও নিশ্চিত প্রমাণ মেলেনি।

এ দিকে, হৃতিক ও সাবা ২০২১ সাল থেকে সম্পর্কে রয়েছেন। কর্ণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে তাঁরা প্রথম প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা জানান। ২০২৫ সালের অক্টোবরে তাঁদের সম্পর্কের চার বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে হৃতিক সমাজমাধ্যমে সাবার সঙ্গে বেশ কিছু অদেখা ছবি ভাগ করেছিলেন।

আরও পড়ুন: অভিনেত্রী মেঘলার নিখোঁজ বাবার সন্ধানে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন

এর পর থেকে বিভিন্ন অনুষ্ঠান, পার্টি এবং পারিবারিক আয়োজনে একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে। সাম্প্রতিক প্রেম ভাঙার জল্পনার প্রসঙ্গে কেউ এখনও কোনো মন্তব্য করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবি ছাত্রদল নেতা ৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডলসহ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৮ এম


রাবি ছাত্রদল নেতা ৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডলসহ আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে আটকের সময় সাত পিস ভারতীয় মাদক ট্যাপেন্টাডলসহ আটক করেছে মতিহার থানার পুলিশ।

শনিবার সন্ধ্যায় তার আটক হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে তাকে মতিহার থানায় রাখা হয়েছে বলে জানা গেছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবির।

বলেন, আটক হাসিবের বিরুদ্ধে এর আগে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠেছে। ছাত্রলীগ নেতাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগের কারণে এক সময় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।

এছাড়া অন্যের ফুডকার্ট নিজের মালিকানা দাবি করে হাতিয়ে নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

এই ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বহিরাগত সদস্যদের সঙ্গে নিয়ে রাবির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতও করতে দেখা গেছে।

শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী জানান, তিনি সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছেন। তিনি বলেন, ছাত্রদল সব সময় মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে বদ্ধপরিকর।

এখনো নিশ্চিত নয়, প্রশ্ন উঠেছে যে মাদক তার নিজের কাছে ছিল নাকি বন্ধুদের কাছে ছিল। যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।

মতিহার থানার ওসি মোহাম্মাদ গোলাম কবির বলেছেন, হাসিব মাদকসহ আটক হয়েছেন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান উল্লেখ করেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী মাদক গ্রহণ, ক্রয় ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ। যেহেতু তিনি মাদক নিয়ে ধরা পড়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়ে দিয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মূল্যস্ফীতির জন্য আমেরিকাকে দায়ী করলেন পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩১ এম


মূল্যস্ফীতির জন্য আমেরিকাকে দায়ী করলেন পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে দেশের বন্দর দিয়ে পণ্য আনা যে রকম ব্যাহত হচ্ছে, তাতে পণ্যের দাম বেড়ে গেছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে, তেল বিক্রি থেকে আয়ের কমে যাওয়া এবং শিল্পকারখানায় বোমা হামলার ফলে সরকারের আয়ও কমে গেছে।

শুক্রবার প্রকাশিত এক বক্তব্যে পেজেশকিয়ান এসব তথ্য জানিয়েছেন।

পেজেশকিয়ান বলেন, আগে পণ্য জাহাজে করে আনা হতো, কিন্তু বর্তমানে পণ্যকে পুরো পথ ঘুরে ইরানে পৌঁছাতে হচ্ছে। ফলে তৈরি পণ্যের খরচ বেড়ে গেছে।

তিনি আরও বলেন, ‘জীবনযাত্রার ব্যয় এবং যে মূল্যবৃদ্ধির কথা আমাদের ভাই বলছেন, তা স্বাভাবিক। আগে আমরা জাহাজে করে পণ্য আনতাম। এখন সেগুলো পুরো পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসতে হচ্ছে। তৈরি পণ্যের দাম বেড়ে গেছে।’

পেজেশকিয়ান ইরানের আয়ের কমে যাওয়ার বিষয়টিও জানান। তিনি বলেন, আগে দেশটি তেল বিক্রি করত কিন্তু এখন তা পারছে না।

তিনি শিল্পকারখানায় হামলার বিষয়টিও উল্লেখ করেন। পেজেশকিয়ান বলেন, কয়েকটি কারখানা ধ্বংস করা হয়েছে। এ কারণে এসব কারখানা থেকে আগের মতো কর আদায় করা যাচ্ছে না।

তিনি বলেন, ‘আমাদের আয়ও কমে গেছে। আগে আমরা তেল বিক্রি করতাম। কিন্তু আমরা এখন তা বিক্রি করতে পারছি না। তারা বেশ কয়েকটি কারখানা ধ্বংস করেছে এবং আমরা সেসব কারখানা থেকে আগের মতো কর আদায় করতে পারছি না।’

ইরানের অর্থনীতি সচল রাখতে হবে বলে জোর দিয়ে পেজেশকিয়ান বলেন, ‘অর্থনীতির চাকা ঘুরতেই হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বিএনপির দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৬ এম


খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বিএনপির দোয়া মাহফিল

প্রয়াত বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই দোয়া মাহফিলটি শনিবার বিকালে চকবাজার জেলা জামে মসজিদে আয়োজন করা হয়। পরে, মসজিদের সামনে বিএনপির নেতাকর্মীরা জেলা ব্যানার নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম সম্পন্ন করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান। এছাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ, হারুনুর রশিদ এবং যুবদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৮ এম


ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা বাংলাদেশের

স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে গুঁটিয়ে দিয়ে ডারউইন টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে মাত্র ৫৭ রানের সহজ লক্ষ্য দেওয়া হয়েছে। কিন্তু ইতিহাস গড়ার এই স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমেই সফরকারীরা ইনিংসের শুরুতেই একটি ধাক্কা খেয়ে ফেলেছে।

দলীয় ৪ রানের মাথায় পুরো মাঠের মনোযোগে ফিরে গেছেন প্রথম ইনিংসে সেঞ্চুরী করা তানজিদ হাসান তামিম।

প্রথম ইনিংসে দুর্দান্ত শতক হাঁকানো এই তারকা এবার স্থির হওয়ার সুযোগই পাননি। অজি স্পিডস্টার জশ হ্যাজলউডের একটি নিখুঁত ও গতিময় ডেলিভারিতে লাইন মিস করে সরাসরি বোল্ড হয়ে যান বাঁহাতি ওপেনার তানজিদ। তাঁর বিদায়ে জয়ের খুব কাছে এসে লাল-সবুজের প্রতিনিধিদের কিছুটা চাপের সম্মুখীন হতে হয়েছে।

তানজিদের বিদায়ের পরে উইকেটে প্রবেশ করেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। নতুন বল নিয়ে ডারউইনের পিচে কন্ডিশনের পুরো সুবিধা নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন হ্যাজলউডরা। এই অবস্থায় শুরুর কঠিন সময়টায় নিজেদের সামাল দিতে সত্যিই সাবধানী ও নিয়ন্ত্রিত ক্রিকেট খেলে যাচ্ছেন খেলার মাঠে থাকা দুই ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৪ রান।

ঐতিহাসিক জয়ের জন্য প্রয়োজন মাত্র ৪৩ রান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%