০৮:৫২ পি.এম
বগুড়া, ৮ নভেম্বর, ২০২৬ : ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবসটি নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসন এবং জেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী সমবায় পণ্যমেলার আয়োজন করা হয়।
রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আরও পড়ুন: উন্নয়ন অগ্রাধিকারে সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন, ইউএনডিপি-ইউএনএফপিএর প্রতি আহ্বান
পরে, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের মূল কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান এবং সমবায় ব্যাংক লি. বগুড়ার সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এইচ. এস. মাফতুন আহম্মেদ খান রুবেল।
অনুষ্ঠানের শুরুতে সমবায় কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
আরও পড়ুন: নাহিদ ইসলাম: আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী
এরপর সমবায়ীদের পক্ষে বক্তৃতা করেন বগুড়া প্লাস্টিক শিল্প ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর সভাপতি এস. এম. নজরুল ইসলাম।
আলোচনা সভা শেষে বগুড়া জেলার সমবায় অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য ১০টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দিনব্যাপী আয়োজিত এই সমবায় পণ্যমেলায় বিভিন্ন সমবায় সমিতির উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রির জন্য প্রদর্শন করা হয়, যা দেখতে সাধারণ মানুষের মাঝে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন: শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন