০৫:৩৭ পি.এম
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে।
আজ সোমবার সকালে ১০টায় জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জেলা দপ্তর, নেত্রকোণার যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে যেখানে বিভিন্ন উন্নয়নমূলক স্টল আয়োজন করা হয়, সেখানে অতিথিবৃন্দ ওইসব স্টল পরিদর্শন করেন। এসব স্টলে স্থানীয় গ্রামীণ নারী ও উদ্যোক্তাদের উৎপাদিত বাঁশ-বেতের বিভিন্ন হস্তশিল্প, নান্দনিক নকশিকাঁথা ও বুটিকের কাজ অতিথিবৃন্দ ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন: চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মো. নুরুজ্জামান এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, বিআরডিবি নেত্রকোণার উপ-পরিচালক সজল চন্দ্র সূত্রধর প্রমুখ।
বক্তারা সভায় বলেন, টেকসই উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। বক্তারা সরকারের কার্যক্রম ও বিআরডিবির উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং গ্রামীণ অর্থনীতিকে আরো গতিশীল করার ওপর জোর দেন।
সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। এ মুহূর্তে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বিআরডিবির স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সুন্দরবনে পর্যটকের মৃত্যুতে ৩ দিনের ভ্রমণ নিষিদ্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন