১১:১৩ এম
রাজধানীর ভাটারা থানার এলাকা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে প্রধান আসামী করা হয়েছে।
এ মামলায় হাসিবুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে ডিএমপির ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানান।
আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিরোধে চট্টগ্রামের রাজপথে বিএনপি ও জামায়াতের প্রতিবাদ
তিনি বলেন, শনিবার রিধিকার মা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন। এতে একমাত্র আসামী রিধির প্রেমিক হাসিবুর রহমান।
গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে।
পুলিশ জানায়, শনিবার ভোরে ভাটারা থানার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর পূর্বে তিনি প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে ছিলেন।
সেই সময়ে তাদের মধ্যে কিছু কথা-কাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে জানা গেছে। পরে রিধিকার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক বিস্ফোরণের শব্দ
পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর আসল কারণ ও ঘটনার পরিপ্রেক্ষিত সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলছে।
এই অভিনেত্রী মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি।
তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।
আরও পড়ুন: লালবাগে নিষিদ্ধ কার্যক্রমে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন