০৩:২৪ পি.এম
ইরান কর্তৃপক্ষ সতর্কতা উচ্চারণ করে জানিয়ে দিয়েছে যে, লেবাননে ইসরাইলের যেকোনো হামলাকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ সম্পর্কে বলেছেন, তেহরানের দৃষ্টিতে এই চুক্তির একপক্ষে রয়েছে ইরান ও হিজবুল্লাহ এবং অন্যপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এ তথ্য এসেছে বিবিসির প্রতিবেদনে।
আরাঘচি জোর দিয়ে বলেছেন, ‘লেবাননে যুদ্ধের অবসান সম্পূর্ণ যুদ্ধের অবসানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং যুদ্ধের অবসান মানেই দখলদারিত্বেরও সমাপ্তি।’
আরও পড়ুন: আইন অনুযায়ী সমাধান হবে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে: জয়সওয়াল
তিনি আরও সতর্ক করেন যে, এখন থেকে লেবাননে ইসরাইলের যেকোনো হামলা এবং লেবাননের ভূখণ্ডে দখলদারিত্ব অব্যাহত রাখা ‘আমাদের দৃষ্টিতে সমঝোতার স্মারক লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে’।
ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের দিকে এগিয়ে আসা ‘সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে – এই প্রেক্ষাপটে আরাঘচির এই মন্তব্য এসেছে।
হিজবুল্লাহও জানিয়েছে যে, প্রতিক্রিয়া হিসেবে তারা ইসরাইলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চূড়ান্ত হওয়ার ঘোষণার পর থেকে লেবাননে ‘নিরাপত্তা অঞ্চল’-এ তাদের বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে বলে ইসরাইল জোর দিতে শুরু করেছে। ইসরাইলের বহু কর্মকর্তা এই সমঝোতার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: গঙ্গা ও তিস্তা নদীর পানিচুক্তির উদ্যোগ সরকারের
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন