০৯:৩১ পি.এম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে তরুণদের পরিবেশবান্ধব উদ্যোগে উৎসাহিত করার উদ্দেশ্যে সীড ফান্ডের চেক বিতরণ করা হয়েছে, যা তাদের সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় উপজেলার পাঁচজন তরুণ উদ্যোক্তার হাতে এই সীড ফান্ডের চেক প্রদান করা হয়।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম নির্বাচিত তরুণ উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
আয়োজক সূত্রে জানা গেছে, নির্বাচিত পাঁচজন তরুণ উদ্যোক্তার প্রত্যেককে পরিবেশবান্ধব ও সবুজ উদ্যোগ বাস্তবায়নের জন্য অফেরতযোগ্য এককালীন ৫০ হাজার টাকা করে সীড ফান্ড প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, "সীড ফান্ডের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা পরিবেশবান্ধব ব্যবসা ও বিভিন্ন সবুজ উদ্যোগ গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে একদিকে তরুণদের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণ হবে।"
তিনি আরও বলেন, "তরুণদের উদ্ভাবনী ও পরিবেশবান্ধব উদ্যোগ স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে জলবায়ু সহনশীল ও টেকসই কমিউনিটি গড়ে তোলা সম্ভব হবে।"
আয়োজকরা জানান, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও জলবায়ুবান্ধব উদ্যোগে সম্পৃক্ত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
আরও পড়ুন: সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন