প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের জোরারগঞ্জে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. ফারুক হোসেন (৩৩)।
পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নি.) মো. আকরামুল হকসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর খালপাড় এলাকার ‘জাহেদ স্টোর এন্ড ভাতঘর’-এর সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ফারুক হোসেনের হেফাজত থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ফারুক হোসেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি থানার ৪ নম্বর মাইচছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুনছড়ি (বাহারটিলা) এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তার মায়ের নাম পেয়ারা বেগম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় জোরারগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩০, তারিখ: ১৯/১১/২০২৬)। মামলাটির তদন্তভার এসআই (নি.) মো. সাদ্দাম হোসেনকে দেওয়া হয়েছে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন