ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

‘মানুষের জীবনের বিনিময়ে আপনারা ক্ষমতায়’


‘মানুষের জীবনের বিনিময়ে আপনারা ক্ষমতায়’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ উঠেছে।

নুসরাতের গ্রামের বাড়িতে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।

তিনি উল্লেখ করেছেন, "জুলাই এর উপর যেকোনো আঘাত জুলাইকেই শক্তিশালী করে এবং সামনেও করবে।" নুসরাতের বাড়িতে হামলা ও আগুনের ঘটনা আবারও প্রমাণ করে যে, আওয়ামী লীগের পতন ঘটেছে জুলাই এর হাতেই। এই ইতিহাস স্থায়ীভাবে রচিত হয়েছে।

আরও পড়ুন: ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তির প্রতিবাদে মিছিল-সমাবেশের আহ্বান ইউট্যাবের

জুলাই এর পরের পাওয়া না পাওয়া, সেটি একটি ভিন্ন অধ্যায়। সেই হিসাব, হিস্যা চলছে এবং চলবে, কিন্তু যারা জুলাই সফল করে ১৭ বছর ধরে চলা স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে, তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর, যে দিনে সংসদে আইনশৃঙ্খলার অবনতি হয়নি বলে দাবি করা হয়েছিল, পরের দিন একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। সরকার যদি সন্ত্রাসের গুরুত্ব বুঝতে চায়, তাহলে এর জন্য একটি থ্রেসল্ড থাকা উচিত।

আমরা জানি এবং আপনারাও জানেন, কোন সংবিধান না, মানুষের জীবনের বিনিময়ে আপনারা আজকে ক্ষমতায়। জুলাই এর বিনিময়ে আপনারা ক্ষমতায়। নিজেদের সুরক্ষিত রাখতে হলে জুলাইকে সুরক্ষা দিতেই হবে।

আরও পড়ুন: সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে: তথ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরাগে পুলিশ গ্রেফতার করলো যুবলীগ নেতা মাসুদুর রহমান শিমুলকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ এম


তুরাগে পুলিশ গ্রেফতার করলো যুবলীগ নেতা মাসুদুর রহমান শিমুলকে

রাজধানীর তুরাগের দিয়াবাড়ী এলাকা থেকে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান শিমুলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে দিয়াবাড়ীর বোটবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তুরাগ থানার ওসির নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দিয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সময় মাসুদুর রহমান শিমুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শিমুল নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানও ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল এলাকায় অবস্থিত। বর্তমানে তিনি রাজধানীর শাহআলী থানা এলাকায় বসবাস করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার শিমুলের বিরুদ্ধে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি নোয়াখালীর চাটখিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং একই বছরের ১৩ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাসহ তার বিরুদ্ধে আরও কিছু মামলা রয়েছে।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বিশেষ অভিযানের মাধ্যমে মাসুদুর রহমান শিমুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরাস্তিতে ফুটবল খেলার বিরোধে সংঘর্ষ, নিহত ১ অটোচালক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ এম


শাহরাস্তিতে ফুটবল খেলার বিরোধে সংঘর্ষ, নিহত ১ অটোচালক

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শাহজাহান (৩০) নামের এক অটোচালক নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। একটি তুচ্ছ খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নিরীহ অটোচালকের প্রাণহানির ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু ঘটে।

নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সিবাড়ির আলী আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং তার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন দিন আগে সোনাচোঁ বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জের এনায়েতপুর ও শাহরাস্তির ধোপল্লা গ্রামের কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ধোপল্লা বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

অভিযোগ রয়েছে, এ সংঘর্ষে ধোপল্লা এলাকার ৫০ থেকে ৭০ জন যুবক ও কিশোর অংশ নেয়। এ সময় এনায়েতপুর থেকে অটোরিকশা নিয়ে যাত্রীসহ ধোপল্লা বাজার এলাকায় গেলে শাহজাহান হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে শাহজাহান অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। তাকে হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বাড়িতে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে আবারও হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাদি লাশের সুরতহাল ও ময়নাতদন্ত-সংক্রান্ত কার্যক্রম শেষে লাশ থানায় নিয়ে আসেন।

শাহরাস্তি থানার (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে এবং অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের ৭ দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ এম


লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের ৭ দিনের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করার সময় একটি ট্রাককে প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়েছে। পরবর্তীতে ওই ট্রাক চালককে সংকেত অমান্য করা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া, গাড়ির ফিটনেস সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও ৬ জনের বিরুদ্ধে ১২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ এই বিষয়টি নিশ্চিত করেন। লক্ষ্মীপুর পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিরাপদ সড়ক নিশ্চিত করার উদ্দেশ্যে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাক থামানোর জন্য সংকেত দেওয়া হলে চালক ট্রাকটি থামানোর পরিবর্তে পালানোর চেষ্টা করে। পরে তাকে ৫ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। তার ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং সে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করেছে। এই কারণে আইন অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, আনন্দ পরিবহনের দুটি বাসের ফিটনেস সনদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একটি ড্রাম ট্রাকের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং সড়ক পরিবহন আইন অমান্য করার জন্য ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এদিকে, আনন্দ পরিবহণের একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার কারণে তিন মোটরসাইকেল চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ এম


খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহত জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আবদুল জলিল শেখের পুত্র। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতেও স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে আড্ডা দিচ্ছিলেন জাকির হোসেন। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে উপস্থিত হয়। এরপর তারা জাকির হোসেনের মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। তবে, হত্যার কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, জাকির হোসেনকে হত্যার সময় খুলনা সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা চলছিল। রাত ১০টা ৫০ মিনিটে শেষ হওয়া সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%