ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির পর কয়েক দিন পর নির্জন দ্বীপ থেকে উদ্ধার ২ জন


ইন্দোনেশিয়ায় নৌকাডুবির পর কয়েক দিন পর নির্জন দ্বীপ থেকে উদ্ধার ২ জন

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার কয়েকদিন পরে জনমানবহীন একটি দ্বীপ থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাগরে ভাসমান অবস্থায় পাঁচজনকে উদ্ধারের ঠিক পরদিনই এই দুজনকে খুঁজে পাওয়া যায়।

গত বুধবার, সুলাওয়েসি দ্বীপের দক্ষিণে সেলায়ার দ্বীপের কাছে ৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। রবিবার উদ্ধারকারীরা ভাসমান বস্তুর সাহায্যে একটি ছোট দ্বীপে পৌঁছানো এক নারী ও এক পুরুষকে খুঁজে পান। তবে এই দুজন জানিয়েছেন, দুর্বল হয়ে পড়ায় তাদের সঙ্গে থাকা আরও চারজন ভেসে গেছেন।

স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার বলেছেন, আশা করছি, আমরা তাদের সঙ্গীদের খুঁজে পাব। এর আগে শনিবার একদল জেলে তিন দিন ধরে সাগরে ভেসে থাকা সাত বছরের এক শিশুসহ পাঁচজনকে উদ্ধার করেন। দড়ি দিয়ে বাঁধা জেরিকেন ও কর্কের টুকরোর ওপর ভেসে ছিলেন তারা।

আরও পড়ুন: ইসরাইলি হামলায় গাজায় বাবা-শিশুসহ আট ফিলিস্তিনি নিহত

দিনভর সাগরে ভাসতে থাকা এই ক্লান্ত মানুষগুলো কেবল ইনস্ট্যান্ট নুডলস ও বিস্কুট খেয়ে বেঁচে ছিলেন। এছাড়া বৃহস্পতিবার হাসপাতালে আরও অন্তত ৫০ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধারকর্মীরা জানান, নৌকার নথিতে ৫০ জন যাত্রীর কথা উল্লেখ থাকলেও বাস্তবে সেখানে ৭৮ জন ছিলেন। এখনও নিখোঁজ ১৮ জনের সন্ধানে পাঁচটি বড় জাহাজ, একটি বিমান ও একটি হেলিকপ্টার তল্লাশি চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় নৌকার নথির সঙ্গে প্রকৃত যাত্রীর সংখ্যার অমিল একটি সাধারণ ঘটনা। শিথিল নিরাপত্তা ব্যবস্থা ও বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ববি হাজ্জাজ: প্রাথমিক শিক্ষায় বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজারীবাগ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


হাজারীবাগ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ জন

পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিভিন্ন অপরাধের জন্য ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ১৯ জনের মধ্যে রয়েছেন- রবিন হাওলাদার (২২), মো. স্বাধীন হোসেন (২৩), ইদ্রিস আলী (২২), আলম (২২), মো. জাহিদ (৩২), সাগর (২৫), মো. শাহিন হাসান হানিফ (২০), নুর মোহাম্মদ (৬০), মো. মাহিম (২৪), মো. ইয়ামিন (২৪), আ. হাকিম সরদার (৪৫), লাস্ট মিয়া (২৫), মো. জহুরুল ইসলাম জীবন (২২), মো. ইমন (২২), মো. রাসেল (২৫), শ্রী স্বপন (২২), শফিক (৩০), মো. মিলন (৩৮) এবং মো. জাহিদ হোসেন (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আইন অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি অনুষ্ঠানের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নির্দেশ কারিগরি শিক্ষা বোর্ডের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


সরকারি অনুষ্ঠানের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নির্দেশ কারিগরি শিক্ষা বোর্ডের

সরকার ঘোষণা করেছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে তৈরি হওয়া ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি বা অন্য কোনো ভিন্ন আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

এই নির্দেশনা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রেরিত হয়েছে, যাতে তা প্রতিপালন ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

আজ রোববার বোর্ডের একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা ব্যাপারে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী, সরকারি অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা (৩ডি বা অন্য কোনো আঙ্গিকে) সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রের প্রেক্ষিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া, সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আজ জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজন করা হয় এ সভার। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল, এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন।

এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, নির্বাহী প্রকৌশলীগণ এবং উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন পথে এগোচ্ছে: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন পথে এগোচ্ছে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, শ্রমখাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ।

আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবোর সঙ্গে বৈঠককালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে দুই দিনের সফরের অংশ হিসেবে আইএলও মহাপরিচালক প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে শামা ওবায়েদ শ্রমখাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

তিনি গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিকদের অধিকার রক্ষায় নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী শ্রম সুশাসন জোরদার করা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন সহজতর করতে আইএলও’র অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক অংশীদারিত্ব কামনা করেন।

শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, শ্রমখাতের সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আইএলও গভর্নিং বডির আসন্ন অধিবেশনে যথাযথভাবে স্বীকৃতি পাবে। একই সঙ্গে আইএলও’র সংবিধানের ২৬ অনুচ্ছেদের অধীনে বাংলাদেশ বিরুদ্ধে চলমান মামলাটি যত দ্রুত সম্ভব নিষ্পত্তির পথ সুগম হবে।

কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা এবং রাজনৈতিক অঙ্গীকারের প্রশংসা করেন আইএলও মহাপরিচালক। তিনি শ্রমখাতের সংস্কার, শোভন কর্মপরিবেশ এবং সামাজিক ন্যায়বিচার এগিয়ে নিতে বাংলাদেশের অগ্রাধিকার ও প্রচেষ্টায় আইএলও’র অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

হুংবো বলেন, দেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের সাফল্য অন্যান্য দেশের সঙ্গে আইএলও’র কাজের ক্ষেত্রে একটি উদাহরণ হতে পারে।

বাংলাদেশ এবং আইএলও'র মধ্যে অংশীদারিত্বকে আরও জোরদার করতে উভয় পক্ষই তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%