০৭:০৯ পি.এম
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৬৫ দিনে চট্টগ্রামের হাটহাজারীতে ৪৫০টির বেশি উন্নয়নকাজ শুরু হয়েছে। এর মধ্যে প্রায় ৩৮০টি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বা শেষ পর্যায়ে রয়েছে।
শনিবার (১ আগস্ট) উপজেলার সরকারহাট এলাকার গনি কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’ আয়োজিত সংগঠনের সদস্য ও বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: জুলাই স্মৃতিস্তম্ভে পুলিশকে লক্ষ্য করে আগুনের গোলা নিক্ষেপ, আটক ৩ স্বেচ্ছাসেবক লীগ কর্মী
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরকারের মূল লক্ষ্য হলো জনগণের সেবা নিশ্চিত করা এবং দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করা। দল-ধর্ম-বর্ণ-গোত্র-নির্বিশেষে সব নাগরিকের উন্নয়ন নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে বিবেচনা করে তাদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা দিয়েছেন।
সেই নির্দেশনা অনুযায়ী সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।’
মীর হেলাল বলেন, বিগত বছরগুলোতে নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকেছেন। বর্তমান সরকারও দল-মত-নির্বিশেষে প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায়।
আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে সুবাস্তু ডেভেলপমেন্টের ৩ কর্মকর্তাকে দুদকে তলব
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ‘প্রত্যাশী’ সংস্থার সদস্য ও বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন