১১:০৪ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জুলাইয়ের যোদ্ধারা কোটার দাবিতে নয়, বরং ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতেই তারা রাজপথে নেমেছিলেন।
বুধবার (৫ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই বিজয় র্যালি-পরবর্তী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেছেন, "এই বিজয় কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের বিজয়।"
আরও পড়ুন: শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের
রাষ্ট্রপতি বলেছেন, "আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি।"
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার। বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।
এ সময় জেলা, উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ইস্তাম্বুল যাত্রাবিরতি শেষে ঢাকার পথে রওনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন