১০:৩১ পি.এম
মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এমপি এ সময় বলেন, ‘শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে যেকোনো সময় তিনি ঢুকতে পারেন। সেই সময়টি হচ্ছে ডিসেম্বর।
আরও পড়ুন: শাপলা চত্বরে গণহত্যার মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
ভালো কথা, আমরা অপেক্ষায় থাকব তিনি আসবেন। অবশ্যই কিন্তু আপনার আপিলের ডিলে কন্ডিশনের বিষয়টি নিয়ে একটু চিন্তা করুন, খণ্ডাবেন কী করে।’
মন্ত্রী আরো বলেন, ‘তার অন্যান্য মামলার বিচার আমরা মুখোমুখি করেছি এবং তাকে আনার জন্য চেষ্টা করছি। এই বিচারকে ডিফেন্ট করার নির্দোষ প্রমাণ করার একটি অভলিগেশন তার রয়েছে আদালতের সামনে আসার জন্য।
তাকেও নিশ্চয়ই আইনি কাঠামোর মধ্যেই আইনের সংগতভাবে তার ন্যায়বিচার নিশ্চিত করা যায় আমরা সেটাই করব। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।’
আজ রবিবার বিকেলে তিনি মাগুরা জেলা আইনজীবী সমিতির আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরও পড়ুন: আওয়ামী লীগের ছত্রছায়ায় এস আলম গ্রুপ মাফিয়া কার্যক্রমে লিপ্ত
মন্ত্রী বলেন, ‘ন্যায়বিচারের স্থান, আমরা ন্যায়বিচারকে শুধুমাত্র দেখানোর জন্য করছি না।
আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি এবং কোনো শর্টকাট পথে যাচ্ছি না। আমরা তার কণ্ঠের ফরেনসিক করিয়েছি। আরও বলছি, আমরা চাই শেখ হাসিনা ফিরুক। আইনের সংগতভাবে তাকে দণ্ড কার্যকর করার জন্য যে বিধান আছে, আমরা সেই বিধানের পথ ধরে যেতে চাই। এর বাইরে কোনো পথ আমাদের জানা নেই।’
তিনি বিচার বিভাগের উদ্দেশে উল্লেখ করেন, ‘আমার দেশের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন, মানুষের মুখে হাসি ধরে রাখা উন্নয়ন- সব কিছুর কেন্দ্রে যাদের ভূমিকা সবচেয়ে বেশি, তাদের মধ্যে অন্যতম হলো বিচার বিভাগ। আপনারা যারা বিচার বিভাগে আছেন, দয়া করে ডিভাইন পাওয়ার এক্সেসাইজ করুন। আপনাদের ডিভাইন পাওয়ার দিয়ে সাহায্যে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসুন।’
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ মামলা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘মাগুরা আমাদের সারা বাংলাদেশের শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি প্রতিবাদী মাইলফলক হিসেবে দাঁড়িয়ে আছে আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা। এই মামলার ভিত্তিতে রামিসার বিচার হয়েছে। এর পাশাপাশি আরো কিছু শিশু নির্যাতনের বিচার সংক্ষিপ্ত সময়ে হয়েছে।’
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
তিনি বিশ্বাস করেন, আছিয়ার মামলা খুব দ্রুত সময়ে হাইকোর্টে বিচার নিষ্পত্তি হবে।
মন্ত্রী আরো বলেন, ‘অন্যান্য মামলার দ্রুত নিষ্পত্তির জন্য শিশুর প্রতি সহিংসতা ট্রাইব্যুনাল দমনের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য বিশেষ জজ এবং পিপি নিয়োগ প্রক্রিয়ায় রয়েছি।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, পুলশ সুপার মোল্যা মহাম্মদ আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী আহম্মদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর।
এর আগে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনমন্ত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন