প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘মাদকের বিরুদ্ধে, চল যাই যুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “বাতিঘর” একটি ব্যতিক্রমী মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে র্যালী ও মানববন্ধন আয়োজন করেছে। শনিবার বেলা ১১টায় উপজেলার বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজারে, বাতিঘর-এর ব্যানারে, তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষরা মাদক বিরোধী নানা শ্লোগান, ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে র্যালী বের করেন। তারা বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন।
র্যালীটি ঘন্টাব্যাপী চলার পর, পরে মানববন্ধনে বক্তৃতা প্রদান করেন বাতিঘর স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক ওয়াদুত হাওলাদার, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল বাবুল, তেতুলবাড়িয়া ভ্রাতৃ সংঘের সাধারণ সম্পাদক মামুন মোল্লা, জামায়াত নেতা সহকারি অধ্যাপক মাওলানা সরোয়ার হোসেন, সহযাত্রী সংগঠনের সহ-সভাপতি মশিউর রহমান, ইমাম মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। মানববন্ধনের সময়, পরিবার ও সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে সচেতনতায় একটি চিঠি পাঠান পিতার উদ্দেশ্যে সন্তান শিক্ষার্থী জান্নাতুল আরেফিন জিনিয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন