ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী


দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

সরকার দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে কাজ করছে। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বৃহস্পতিবার (১০ জুন) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় এই কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এবং মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। এছাড়া, বিনিয়োগ না আসায় কর্মসংস্থান বাড়ানো যাচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

আরও পড়ুন: এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, কণ্ঠরোধের অভিযোগ

তবে তিনি আরও উল্লেখ করেন, সরকার বিভিন্ন নৃ-গোষ্ঠীদের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। সেইসাথে, সব সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুর নগরীতে এক মাসে ৯১ মাদক মামলায় গ্রেফতার ৯২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


রংপুর নগরীতে এক মাসে ৯১ মাদক মামলায় গ্রেফতার ৯২

রংপুর মহানগরীতে এক মাসের মধ্যে ৯১টি মাদক মামলায় মোট ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে গড়ে প্রতিদিন তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের ৬টি থানায় গত মে মাসে মোট ১৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, গত মাসে প্রায় ৮ কেজি গাঁজা, ১ হাজার ২৪৯ পিস ইয়াবা, ৩০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে পুলিশ কমিশনার কার্যালয় মিলনায়তনে মাসিক সভায় এ তথ্য জানানো হয়।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব নরেশ চাকমা, তোফায়েল আহমেদসহ উপ-পুলিশ কমিশনার এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।

সভায় জানানো হয়েছে, ১৪৬টি মামলার মধ্যে মাদক মামলা ৯১টি, অস্ত্র আইনে ১টি, নারী ও শিশু নির্যাতন ৫টি, ধর্ষণ ২টি, চুরি ১২টি এবং অন্যান্য ৩৫টি মামলা রয়েছে। এছাড়া, মাদকবিরোধী অভিযানে এক মাসে ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। মে মাসে প্রায় ৮ কেজি গাঁজা, ১ হাজার ২৪৯ পিস ইয়াবা, ৩০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেছেন, রংপুরবাসীকে শান্তিপূর্ণ পরিবেশ উপহার দিতে আরপিএমপির প্রতিটি ইউনিটে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা তাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে হাদি ও জুলাই হত্যার বিচার চাইলেন জুলাই শহীদের মা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


সংসদে হাদি ও জুলাই হত্যার বিচার চাইলেন জুলাই শহীদের মা

সংসদে পিলখানা হত্যা, সাগর-রুনি, ওসমান হাদি ও জুলাই হত্যাসহ সব হত্যার বিচার চেয়েছেন জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। বুধবার সংসদে তিনি এ দাবি জানান।

জামায়াতের নারী এমপি রোকেয়া বেগম বলেন, "পিলখানা হত্যা, সাগর-রুনি, ওসমান হাদি জুলাই হত্যাসহ সব হত্যার বিচারকার্যের গতি তরান্বিত করার আহ্বান জানাচ্ছি।"

এদিকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, "বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগনের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।" বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, "বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত গবেষণামূলক তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।"

উল্লেখ্য: ছোট্ট বয়সে রাজপথে নেমে জীবন দেওয়া শিশু জাবির ইব্রাহিম। তিনি চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের পরিবারের চোখের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানিমন্ত্রীকে নোয়াখালীতে আরেকটি বিয়ে করার অনুরোধ এমপির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


জ্বালানিমন্ত্রীকে নোয়াখালীতে আরেকটি বিয়ে করার অনুরোধ এমপির

নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নোয়াখালীতেও একটি বিয়ে করার অনুরোধ জানান। বুধবার তিনি সংসদে এই অনুরোধটি করেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, জ্বালানিমন্ত্রীর শ্বশুর বাড়ি নাটোরে, তাই তিনি নাটোরকে প্রায়োরিটি দেবেন। সুতরাং তাকে আমি জানাতে চাই, তিনি যেন নোয়াখালীতেও একটি বিয়ে করেন।

উত্তরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জামায়াতের এমপির দিকে ইশারা করে বলেন, "আমার সামনে উনারা বসে আছেন। তারা শরিয়া আইন ভালো বোঝেন। অবশ্য আমার এখন তিনটা বাকি আছে। কিন্তু আমার শখ নেই। যেটা করেছি সেটাই যথেষ্ট।"

এদিকে, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগনের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।

বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত গবেষণামূলক তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিরোধীদলীয় নেতা হিসেবে নয়, জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


বিরোধীদলীয় নেতা হিসেবে নয়, জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অসাধারণ বক্তব্য রেখেছেন। তিনি আজ বিরোধীদলের নেতা হিসেবে নয়, বরং একটি জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন। বুধবার জাতীয় সংসদে তিনি এই কথা বলেন।

সালাহউদ্দিন আরও বলেন, আমরা প্রবাসীদের যোদ্ধা হিসেবেই দেখি। জুলাই মাসের অভ্যুত্থানের সময় দেশের ছাত্র-জনতার সঙ্গে তারা অনেক ভূমিকা রেখেছেন। এই আন্দোলনের সময় অনেকেই গ্রেপ্তার হয়েছেন। তিনি আরো বলেন, বিরোধীদলের গঠনমূলক আলোচনা করা হয়েছে।

সংসদে জামায়াতের আমির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, যা প্রবাসীদের মধ্যে রয়েছে। সরকারকে তাদের এসব সমস্যা সমাধানে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, প্রবাসীরা আমাদের যোদ্ধা। আমাদের অবশ্যই তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%