০১:২৮ এম
পলাশ উপজেলার ঘোড়াশালে হারানো টাকার মালিককে খুঁজে বের করার জন্য মাইকিং করছেন কবির হোসেন নামের একজন ব্যক্তি। গতকাল শুক্রবার ঘোড়াশাল বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করতে দেখা যায় তাঁকে, যেখানে তিনি টাকার প্রকৃত মালিককে খুঁজছেন।
কবির হোসেন জানান, তিনি একজন পাওয়ারলুম কারখানার শ্রমিক। তাঁর বাড়ি পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে অবস্থিত। তিনি ঘোড়াশাল যাওয়ার পথে কিছু টাকা পড়ে পান। তবে, তিনি টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করতে পারছেন না। মালিকের সন্ধান পাওয়ার জন্য মাইকিং করা ছাড়া আপাতত অন্য কোনো বিকল্প পথ খুঁজে না পেয়ে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি নিজেই অটোরিকশা চালিয়ে মাইকিং করছেন।
তিনি জানান, প্রকৃত মালিক যেন টাকার সঠিক পরিমাণ ও প্রয়োজনীয় প্রমাণ দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন, সেই উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। হারানো টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে কবির হোসেনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রকৃত টাকার মালিককে ০১৭২০৯১১৯২৩ এই নম্বরে যোগাযোগ করতে বলেছেন তিনি।
আরও পড়ুন: কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন