০৬:৪৬ পি.এম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সদ্য প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা মতবাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও সাবেক সেনাপ্রধান গাডি আইজেনকট। তিনি নেতানিয়াহুর এই নিরাপত্তানীতিকে "স্লোগানে ভরা ফাঁকা পাতা" হিসেবে উল্লেখ করেছেন।
আইজেনকট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে অভিযোগ করেছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী ইসরায়েলের নিরাপত্তা নীতিতে একটি বড় "কৌশলগত শূন্যতা" সৃষ্টি করেছেন।
গত রবিবার (স্থানীয় সময়) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি নতুন জাতীয় নিরাপত্তা মতবাদ ঘোষণা করেন। ওই ঘোষণায় তিনি দেশের সীমান্তজুড়ে বাফার জোন তৈরি এবং যেকোনো মূল্যে আগাম হামলার (প্রি-এম্পটিভ স্ট্রাইক) নীতি গ্রহণের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন।
আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের মধ্যে কপ৩১ চুক্তি চূড়ান্ত করতে মরিয়া দেশগুলো
তবে তার এই ঘোষণার পরপরই বিরোধী দলের শীর্ষ নেতাদের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। বিরোধী দলগুলোর অভিযোগ, মূলত বর্তমান সরকারের সামগ্রিক নিরাপত্তা ব্যর্থতাগুলোকে ঢাকতেই নেতানিয়াহু এই নতুন কৌশল সামনে এনেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন