ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

কমলগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক বৃদ্ধ


কমলগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক বৃদ্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে দোকানঘরের ভেতর ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত চান মিয়াকে (৬৫) পুলিশ আটক করেছে।

বর্তমানে নির্যাতিত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (২ জুলাই) উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইদাইল গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: রংপুরে ছাত্রদলের শোডাউনে ‘আপা আপা করিস না’ স্লোগান

অভিযুক্তের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের রশিদ মিয়ার দোকানের কর্মচারী চান মিয়া শিশুটিকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত চান মিয়া কৌশলে এলাকা থেকে পালিয়ে যান। তবে ঘটনার পর দ্রুত পুলিশকে জানানো হলে কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এসআই মিঠু রায় ও এএসআই হামিদুর রহমানের তাৎক্ষণিক তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে চান মিয়াকে মুন্সিবাজার থেকে আটক করা হয়।

শিশুর বাবা মানিক মিয়া জানান, "আমার শিশুর সঙ্গে যা হয়েছে, আমি তার বিচার চাই। এমন বিচার চাই যাতে এটা দেখে কেউ আর এসব করতে সাহস না পায়।" তিনি আরও বলেন, "আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।"

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর পরই আমাদের টিম অভিযানে নামে এবং রাত ১০টার দিকে অভিযুক্তকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।

আরও পড়ুন: সিলেটে পুলিশের গাড়ি আটকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনার জন্য এসেছে বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৩ এম


বার্সেলোনার জন্য এসেছে বড় সুখবর

বার্সেলোনার জন্য এসেছে বড় একটি সুখবর। ক্লাবটি আবারও লা লিগার পুরনো ‘১:১’ নিয়মে ফিরেছে। এর মানে এই যে, দলবদলের বাজারে এখন থেকে বার্সেলোনা স্বাভাবিকভাবে কাজ করতে পারবে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতদিন ক্লাবটির দল গঠনে অনেক সমস্যায় পড়তে হয়েছিল কড়া আর্থিক নিয়মের জন্য।

লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস এবং বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বুধবারের এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে দুই পক্ষই জানত, ক্লাবের খেলোয়াড়দের পরিস্থিতি এখন অনেক বদলে গেছে। বহু দিনের কঠিন আর্থিক সংগ্রামের পর এই পরিবর্তন বোর্ডের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে।

এই নতুন নিয়মের সবচেয়ে বড় সুবিধা হলো, খেলোয়াড় বিক্রি থেকে পাওয়া পুরো টাকা এখন ক্লাব ব্যবহার করতে পারবে। আগে, এই টাকার ছোট একটি অংশ, মোটে চার ভাগের এক ভাগ, ব্যবহার করার অনুমতি ছিল। উদাহরণস্বরূপ, আনসু ফাতিকে বিক্রি করে পাওয়া এগারো মিলিয়ন ইউরো এবং ইনিয়াকি পেনিয়াকে বিক্রি করে পাওয়া তিন মিলিয়ন ইউরো এখন নতুন খেলোয়াড় কেনার কাজে পুরোপুরি ব্যবহৃত হবে। যদি মার্ক কাসাদোকে ত্রিশ মিলিয়ন ইউরোতে বিক্রি করা হয়, তাহলে সেই টাকাও একইভাবে ব্যবহার করা যাবে।

এছাড়া, ক্লাব তাদের বেতনের খরচও অনেকটা কমাতে পেরেছে। বেশ কিছু বেশি বেতন পাওয়া খেলোয়াড় ক্লাব ছাড়ার ফলে প্রায় আটান্ন মিলিয়ন ইউরোর মতো জায়গা খালি হয়েছে। যদি মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও কাসাদো ক্লাব ছাড়ে, তবে এই অঙ্ক আরও বাড়তে পারে। এই সুবিধার কারণে অ্যান্থনি গর্ডনকে দলে টানা সম্ভব হয়েছে। আটলেটিকো মাদ্রিদের তারকা হুলিয়ান আলভারেজের পেছনেও বার্সা লেগে আছে।

অন্যদিকে, খেলোয়াড় নিবন্ধন নিয়েও আর দুশ্চিন্তা নেই। আগের মৌসুমগুলোতে দানি অলমো ও পাউ ভিক্তরের মতো খেলোয়াড়দের নিবন্ধনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা লাগত। লা লিগার অনুমোদন পেতে দেরি হওয়ার ফলে সমর্থকরাও চিন্তায় থাকতেন। কিন্তু নতুন নিয়মে এই ধরনের ঝামেলা অনেকটাই কমে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানি পরিচয় জানার পর ক্ষুধার্ত সহযাত্রীকে খাবার দেননি ভারতীয় লেখিকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:২১ এম


পাকিস্তানি পরিচয় জানার পর ক্ষুধার্ত সহযাত্রীকে খাবার দেননি ভারতীয় লেখিকা

 

প্রবাসে ভারতীয়রা কীভাবে বৈষম্য ও বর্ণবাদের শিকার হন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট লিখেছিলেন আয়ারল্যান্ডের ডাবলিন প্রবাসী ভারতীয় লেখক নিবেদিতা শুক্লা। কিন্তু সেই পোস্টের শেষ অংশে এক পাকিস্তানি নাগরিকের প্রতি নিজের চরম বৈষম্যমূলক ও অমানবিক আচরণের কথা প্রকাশ করার পর, ইন্টারনেটে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এই লেখিকার পরিচিতি ‘দ্য মোমেন্টোস অব রুনঝ’ বইয়ের লেখিকা হিসেবে।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর থেকে নিজের ১০ ঘণ্টার ট্রানজিটের অভিজ্ঞতার কথা এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেয়ার করেন নিবেদিতা। তিনি লেখেন, বিমানবন্দরে তিনি এমন এক ব্যক্তিকে দেখেন, যাকে দেখে তিনি মনে করেন আর্থিকভাবে অসচ্ছল। সহানুভূতিশীল হয়ে, নিজের সঙ্গে থাকা খাবার নিয়ে ওই ব্যক্তির দিকে এগিয়ে যান।

কথোপকথনের শুরুতে, নিবেদিতা হিন্দিতে জিজ্ঞেস করেন, তিনি ডাবলিন থেকে এসেছেন কিনা। ব্যক্তি ইতিবাচক উত্তর দেন। এরপর যখন নিবেদিতা জানতে চান, তার গন্তব্য কোথায়, তখন ব্যক্তিটি উত্তর দেন— ‘করাচি, পাকিস্তান!’ লেখিকার দাবি অনুযায়ী, এই উত্তর শোনার পরই তিনি খাবার না দিয়েই ঘুরে দাঁড়ান এবং নিজের আসনে ফিরে আসেন। শুধু তাই নয়, নিজের এক্স পোস্টটি তিনি শেষ করেন ‘যা মর’ (যাও, গিয়ে মরো) নামক একটি চরম আপত্তিকর এবং নিষ্ঠুর হিন্দি বাক্যাংশ দিয়ে।

নিজে প্রবাসে পাসপোর্ট বা নাগরিকত্বের কারণে বৈষম্যের শিকার হচ্ছেন—এমন অভিযোগ দিয়ে পোস্টটি শুরু করলেও, পাকিস্তানি নাগরিকের প্রতি তার এমন আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন খোদ ভারতীয় নেটিজেনরাই। বর্ণবাদী আচরণের জন্য মন্তব্যকারীরা নিবেদিতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

এক ভারতীয় ব্যবহারকারী লেখেন, ‘আপনি তিনটি প্যারাগ্রাফ ধরে এই নিয়ে আক্ষেপ করলেন যে মানুষ আপনার পাসপোর্ট দেখে আপনাকে বিচার করে। আর পরের মুহূর্তে আপনি একজন ক্ষুধার্ত মানুষকে তার পাসপোর্ট দেখে বিচার করলেন! এই গল্পে আপনি বৈষম্যের শিকার নন, বরং আপনি নিজেই বৈষম্যের একটি নিকৃষ্ট উদাহরণ।’

অন্য একজন ব্যবহারকারী ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণকে দায়ী করে বলেন, ‘এই ধরনের মানসিকতার কারণেই আজ বিশ্বজুড়ে আমাদের (ভারতীয়দের) ঘৃণা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। চরমপন্থী রাজনৈতিক প্রচার বা পারিবারিক শিক্ষার কারণে আপনার মতো বহু ভারতীয়র মনে এখন এই ঘৃণা বিষের মতো ছড়িয়ে পড়েছে।’

আরেকজন মন্তব্যকারী সরাসরি বলেন, ‘আপনি যে মনোভাব এবং মানসিকতা আপনার টুইটে দেখিয়েছেন, ঠিক এই মানসিকতার কারণেই আপনাকেও হয়তো অন্য কোথাও অবহেলা করা হয়।’ কেই কেউ বিষয়টিকে মনোস্তাত্ত্বিক ‘প্রোজেকশন’ হিসেবে উল্লেখ করে লেখেন, ‘আপনার প্রতিটি অভিযোগই আসলে আপনার নিজের চরিত্রের স্বীকারোক্তি।’

ঘটনাটিতে পাকিস্তানি নাগরিকেরাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক পাকিস্তানি ব্যবহারকারী লেখেন, ‘আমি কখনো কোনো পাকিস্তানিকে একজন ভারতীয়র সঙ্গে এমন আচরণ করতে দেখিনি বা শুনিনি। আপনার মন এতটা কলুষিত কেন?’ আরেকজন লেখেন, ‘আপনি প্রমাণের চেষ্টা করলেও আসলে পাকিস্তান সফরকারী কোনো ভারতীয়র সঙ্গে এখানে এমন আচরণ করা হয় না।’

প্রবাসী জীবনের প্রেক্ষাপট টেনে অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বাইরে বের হলে এই সংকীর্ণ মানসিকতাগুলো পেছনে ফেলে আসা উচিত। আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা সবাই সমমানের যাত্রী। আমি নিজেই এমন অনেক ভারতীয় দেখেছি যারা আমার ক্ষতি করেছে, আবার অনেক পাকিস্তানিকে পেয়েছি যারা আমাকে সাহায্য করেছে।’

নিজের দেশের মানুষই এই বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সন্তোষ প্রকাশ করে, এক নেটিজেন লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে আপনার নিজের দেশের এবং ধর্মের মানুষই আপনার এই বর্ণবাদী ও ঘৃণ্য কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।’

তীব্র সমালোচনার মুখে পড়া এই পোস্টটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্য, মানবিকতা, ও জাতীয়তাবাদী সংকীর্ণতার একটি বড় বিতর্ক সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তেহরানের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৪ এম


শহীদ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তেহরানের কঠোর হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে তেহরান নতুন করে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে।

দেশের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা কিংবা হরমুজ প্রণালিতে হস্তক্ষেপের চেষ্টা হলে তাৎক্ষণিক এবং কঠোরভাবে জবাব দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনব্যবস্থাকে (ইসরাইল) ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে।’

আগামী ৪ জুলাই তেহরানে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফনের মাধ্যমে এই রাষ্ট্রীয় কর্মসূচি শেষ হবে। এই সময়ের মধ্যে কোম এবং ইরাকেও বিভিন্ন শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।

এর আগে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের সতর্কবার্তা প্রদান করেন। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘মৃত্যুর জন্য চিহ্নিত’ বলে মন্তব্য করার পর তিনি বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক এবং শক্তিশালী জবাব দেওয়া হবে।

জানাজার সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি তেহরান, মাশহাদসহ বিভিন্ন শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি, ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের জবাব দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে। খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, সব তেলবাহী ট্যাংকার এবং বাণিজ্যিক জাহাজকে ইরান নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে। এই নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘হরমুজ প্রণালি আমেরিকার জন্য একটি আগ্রাসী খেলার মাঠ নয়; এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্বের আওতাধীন এলাকা।’ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা ইরানের সশস্ত্র বাহিনীর ‘লাল রেখা’।

‘খামেনির শাহাদাত পথচলার সমাপ্তি নয়’ বলছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘আমাদের নেতার শাহাদাত পথচলার সমাপ্তি নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা।’ খামেনির রাষ্ট্রীয় জানাজা শুরুর আগে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

এদিকে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই দিনব্যাপী পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। আলোচনায় অংশ নেওয়া সূত্রগুলো জানিয়েছেন, বৈঠকে মূলত হরমুজ প্রণালিতে নৌ চলাচল এবং ইরানের জব্দ করা অর্থ ছাড়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পারমাণবিক কর্মসূচির বিষয়টি এই দফার আলোচনায় ওঠেনি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জুন মাসে যুদ্ধবিরতির জন্য স্বাক্ষরিত সমঝোতার বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। খামেনির দাফনের পর দুই দেশের মধ্যে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে অগ্রগতি হচ্ছে এবং দুই পক্ষের বৈঠক ইতিবাচক হয়েছে।

তবে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এবারের বৈঠকে পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানিয়েছেন, এই বিষয়টি পরবর্তী দফার আলোচনায় তোলা হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি প্রতিনিধিরা পৃথক বৈঠকে অংশ নেন। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। আলোচনার শেষে কোনো পক্ষই মতপার্থক্য দূর করার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৯ এম


বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৪৮ জন নামধারী নেতাকর্মীকে বিবাদী করে আদালতে নালিশী মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি করেছেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা পরিচয় দেয়া মো. মারজুক আব্দুল্লাহ। অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ নালিশী মামলায় আনা অভিযোগ মহানগরীর উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামীদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও হত্যার হুমকিসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার প্রধান বিবাদী হলেন বরিশাল সিটির সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগরের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এছাড়াও বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ ২৪৮ জন নামধারী রয়েছেন। এ বিষয়ে মামলার বাদী মারজুক আব্দুল্লাহ বলেছেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

কিন্তু নেতাকর্মীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন সময় আগ্নেয় ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বিস্ফোরক দ্রব্যে নিয়ে সড়ক অবরোধ করে মিছিল করে। এতে দেশের শান্তি শৃংখলা বিঘ্ন ঘটেছে। এছাড়াও তাদের প্রতিহত করতে গেলে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় জুলাই আন্দোলনের যোদ্ধাদের হত্যা করার হুমকি দেয়া হয়েছে। অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানিয়েছেন, একটি নালিশী মামলা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশনকে) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%