০৬:৪৮ পি.এম
মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, বাতিলের দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর মির্জাগঞ্জে নবগঠিত উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণার পর ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। বিতর্কিত ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন পদবঞ্চিত এবং ত্যাগী নেতাকর্মীরা।
আরও পড়ুন: রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলের শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরের সুবিদখালী হাইস্কুলের সামনে বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে দলের জন্য মাঠে কাজ করা ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে উপজেলা যুবদলের আংশিক কমিটিতে মাদক কারবারি, চাকরিজীবী, অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা মন্তব্য করেন, ‘এই কমিটি দলের ভাবমূর্তি নষ্ট করবে।
আরও পড়ুন: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘একাডেমিক পূর্ণতা’ পায়
আমরা অবিলম্বে বিতর্কিত উপজেলা যুবদলের আংশিক কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি চাই।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক সুজন হাওলাদার, বাবুল মুন্সি, শাহীন ফরাজি ও সৌরভ মুন্সিসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে কমিটি বাতিলের সিদ্ধান্ত না এলে তাঁরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
আরও পড়ুন: জয়পুরহাটে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন