ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

মুশফিকের প্রয়োজন আর ১৫৮ রান


মুশফিকের প্রয়োজন আর ১৫৮ রান

ঢাকা, ২১ আগস্ট ২০২৬ : বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে রয়েছেন মুশফিকুর রহিম, ডান-হাতি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১৫৮ রান করলেই ৭ হাজার রানের মালিক হয়ে উঠবেন মুশফিক।

২০০৫ সালে যখন মাত্র ১৮ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি টেস্ট অভিষেক করেন, এরপর থেকে তিনি আর পেছনে ফিরে তাকাননি। বাংলাদেশ ক্রিকেটে মিডল অর্ডারের মেরুদণ্ড হয়ে উঠেছেন মুশফিক।

৩৯ বছর বয়সী মুশফিক ইতোমধ্যে দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে ১শ টেস্ট খেলেছেন। তিনি এখন পর্যন্ত ১০৪ টেস্টের ১৯১ ইনিংসে ৩৯.০৯ গড়ে ৬৮৪২ রান করেছেন। তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩টি ডাবল-সেঞ্চুরি, ১৪ সেঞ্চুরি এবং ২৯ হাফ-সেঞ্চুরি রয়েছে।

আরও পড়ুন: আইন অনুযায়ী সমাধান হবে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে: জয়সওয়াল

মুশফিক ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২১৯ রান করেন। ২০১৩ সালে গলে শ্রীলংকার বিপক্ষে তাঁর ক্যারিয়ারের প্রথম ডাবল-সেঞ্চুরি আসে। পরে ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পান তিনি।

২০২৫ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন মুশফিক। বাংলাদেশের প্রথম এবং বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নিজেকে স্থান দেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি ১০৬ রান করেন। পরে দ্বিতীয় ইনিংসে অনবদ্য ৫৩ রান করেন। শততম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির জন্য ঐ টেস্টে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান মুশফিক।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ৩৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামার প্রয়োজন পড়েনি তার। প্রথম টেস্ট ৯ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: গঙ্গা ও তিস্তা নদীর পানিচুক্তির উদ্যোগ সরকারের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

 

বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে সুমন শিকদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে পুলিশ অভিযানের মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া সুমন শিকদার মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত রবিবার (১৬ আগস্ট) দুপুরে ওই কিশোরী সিগনাল টাওয়ার এলাকায় শাপলা তুলতে গিয়েছিল। এই সময়ে সুমন তাকে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘেরের বেড়িবাঁধে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে ঘটনার পর কিশোরীকে বিষয়টি কাউকে না জানাতে ভয়-ভীতি দেখানো হয়।

শুক্রবার কিশোরী অসুস্থ হয়ে পড়লে, তাঁর মামি তাকে জিজ্ঞাসাবাদ করেন। এই প্রক্রিয়ায় কিশোরী ঘটনার সত্যতা জানান। পরে কিশোরীর মামা শিপন বাদী হয়ে শুক্রবার বিকেলে মোংলা থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়ের হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সুমন শিকদারকে গ্রেপ্তার করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে শনিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সত্য ও জনগণের আকাঙ্ক্ষাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


সত্য ও জনগণের আকাঙ্ক্ষাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

ঢাকা, ২১ আগস্ট, ২০২৬ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, সত্য, চিন্তা এবং জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি বা আইনি নিষেধাজ্ঞা দিয়ে কখনো চিরতরে দমিয়ে রাখা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী মনোজগৎ সাময়িকভাবে কাউকে নিষিদ্ধ করতে পারে কিংবা জনগণকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু সত্যকে সব সময়ের জন্য বন্দি রাখা সম্ভব নয়। প্রকৃতি ও স্রষ্টার আইন তার নিজস্ব গতিতে চলে।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েসের রচিত ‘তারেক রহমান : নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছে প্রকাশনা সংস্থা ‘মাতৃভাষা প্রকাশ’।

তথ্যমন্ত্রী আরো বলেন, তারেক রহমানকে ঘিরে যে বইটি প্রকাশিত হয়েছে, সেটি মূলত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মনোজগতের বিরুদ্ধে একটি ঐতিহাসিক সত্যের দস্তাবেজ। রাজনৈতিক নিপীড়ন ও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েও তারেক রহমান ও তাঁর পরিবার যে আত্মত্যাগ স্বীকার করেছেন, তা গণতন্ত্রের প্রতি জনগণের আগ্রহ ও স্পৃহাকে আরও শক্তিশালী করেছে।

জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে স্বৈরাচারীদের শিক্ষা না নেওয়ার পরিণতি তুলে ধরে বলেন, ‘হিটলার থেকে শুরু করে যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। শেখ হাসিনাও ইতিহাস থেকে শিক্ষা নেননি বলেই জনগণের ম্যান্ডেট হারিয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরীও এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাতৃভাষা প্রকাশের প্রকাশক নেসার উদ্দীন আয়ূব এবং বইটির লেখক ইমরুল কায়েস অনুভূতি প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনা ব্যবসায়ীদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনা ব্যবসায়ীদের

কুনমিং (চীন), ২১ আগস্ট, ২০২৬ : চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের হ্যালো ওয়ার্ল্ড লিভিং মলে শুরু হয়েছে ২০২৬ মেকং-লানচাং ফল, কফি, ফুল ও বিয়ার কার্নিভ্যাল। এই আন্তর্জাতিক উৎসবটি ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ৯৪টি স্টল নিয়ে মেকং অঞ্চলের দেশগুলোর ফল ও কৃষিপণ্য দেখা যাচ্ছে। উৎসবের শুরু থেকেই বাংলাদেশ স্টল ঘিরে স্থানীয় দর্শনার্থী এবং ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

আঞ্চলিক কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে আয়োজিত এ উৎসবটিতে অংশ নিয়েছে চীন, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, মালয়েশিয়া, লাওস, বাংলাদেশ ও থাইল্যান্ড। অংশগ্রহণকারী দেশগুলো তাদের নিজ নিজ দেশের বৈচিত্র্যময় ফল, কৃষিপণ্য ও খাদ্যপণ্য প্রদর্শনের পাশাপাশি বিক্রির ব্যবস্থাও করেছে।

এই উৎসবের আয়োজনে সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্টলে প্রদর্শিত ফল ও কৃষিপণ্য দেখতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের কৃষিপণ্যের বৈচিত্র্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার পাশাপাশি, চীনের সঙ্গে নতুন বাণিজ্যিক যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শাহনাজ রানু বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষিপণ্য বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে। কৃষিপণ্য রপ্তানি, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, গত বছরের ফল উৎসবের পর বাংলাদেশ ও ইউনানের মধ্যে ‘থ্রি ফ্রিস অ্যান্ড থ্রি ফ্যাসিলিটেশনস’ নীতির আওতায় সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে। এর ফলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের বাজারে প্রবেশের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।

শাহনাজ রানু আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালীন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল চীনের বাজারে রপ্তানির জন্য উদ্ভিদ স্বাস্থ্যবিধি প্রটোকল স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বাংলাদেশের আম ইতোমধ্যেই চীনের বাজারে প্রবেশ করেছে এবং ভবিষ্যতে পেয়ারা ও অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় ফল রপ্তানির সম্ভাবনাও রয়েছে। তিনি ইউনানকে বাংলাদেশের তাজা কৃষিপণ্যের জন্য চীনের একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের কৃষি বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।

‘বড় বাজার ভাগাভাগি, চীনে রপ্তানি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মেকং-লানচাং অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক, কৃষি ও বাণিজ্য খাতের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য দেন লানচাং-মেকং উপ-আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্য উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক লিউ জি, কুনমিংয়ে নিযুক্ত কম্বোডিয়ার কনসাল জেনারেল হেং পিসাল, থাইল্যান্ডের বাণিজ্যিক প্রতিনিধি মি. চ্যানউইট রুয়াংচাইথাওয়েসুক, ভিয়েতনামের কনসাল জেনারেল নঘিয়েম ভিয়েত চুং এবং ইউনান প্রদেশের কৃষি ও গ্রামীণ বিষয়ক বিভাগের প্রধান কৃষিবিদ কে বিন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন। আয়োজকরা আশা করছেন, এ উৎসব অংশগ্রহণকারী দেশগুলোর কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং কৃষিভিত্তিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কুনমিংয়ে শুরু হওয়া এ উৎসব আগামী ২৩ আগস্ট পর্যন্ত চলবে। মেলায় দর্শনার্থীরা বিভিন্ন দেশের ফল, কৃষিপণ্য, কফি, ফুল ও অন্যান্য পণ্য দেখার পাশাপাশি কেনার সুযোগ পাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ৬ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


গোমস্তাপুরে ৬ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৬ লিটার দেশীয় চোলাইমদসহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬:৪৫ ঘটিকায় গোমস্তাপুর থানাধীন আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আলিনগর নাদেরাবাদ গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মোঃ বাবলু (৪৫) এবং তার স্ত্রী মোসাঃ হানেফা বেগম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মেসবাহুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান চালিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নাদেরাবাদ গ্রামস্থ বাবলুর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ৩টি প্লাস্টিকের বোতলে রক্ষিত মোট ৬ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়। এসময় এই ঘটনায় জড়িত দম্পতিকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে সাধারণ জনগণকে তথ্যের মাধ্যমে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%