০৮:১৭ পি.এম
চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা গণঅধিকার পরিষদ, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত হয়। রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাঁরা আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক কাজি রাসেল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, ওমর সালমান ও হাসান মিজি।
এছাড়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জালাল আহমেদ শাওন, সাধারণ সম্পাদক আল-আমিন সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি পারভেজ পাটোয়ারী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের নেতা তানজিল মিজি ও পারভেজ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৬: খুলনা এস বি আলী একাদশের ট্রাইবেকারে জয়
অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, "স্বৈরাচার শেখ হাসিনা এদেশের হাজারো ছাত্র-জনতাকে হত্যা করে ভারতে পালিয়ে গিয়েছে। সেখানে তিনি আরাম-আয়েশে থেকে বাংলাদেশবিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে।" নেতারা আরও বলেন, "দলের নিরীহ নেতা কর্মীদের উস্কে দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে ধাবিত করছে। এর ফলে সে বিদেশে আরাম-আয়েশে থাকলেও তার দলের নেতাকর্মীরা বিপদের সম্মুখীন হচ্ছে।" আমড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তাঁরা বলেন, "আপনাদের নেত্রীর কথায় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। না হয় এদেশের ছাত্র জনতা আপনাদেরকে এই সন্ত্রাসী কর্মকান্ডের দাঁতভাঙ্গা জবাব দিবে।"
নেতৃবৃন্দরা আরও বলেন, "আমড়া আওয়ামী লীগের কোন নিরীহ নেতাকর্মীর উপর ফুলের টোকাও দিতে চাঁই না। তবে যারা আমাদের শান্ত চাঁদপুরকে অশান্ত করার চেষ্টা করবেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।" বক্তারা জানান, যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জুলাই ঐক্যের সকল রাজনৈতিক দলের সাথে গণধিকার পরিষদের নেতা কর্মীরাও রাজপথে থাকবে। বক্তারা দেশের রাজনৈতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নাশকতা, সন্ত্রাস ও যেকোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন