প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলায় দক্ষ করে তুলতে নতুন কুঁড়ি প্রতিযোগিতার ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি রোববার (২২ নভেম্বর) রাজধানীর ল্যাবএইড হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে ক্রীড়াবিদদের চিকিৎসা সুবিধার জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান।
মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকার নিশ্চিত করছে যে, অর্থের অভাবে কোনো খেলোয়াড় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। খেলোয়াড়দের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। সরকারের লক্ষ্য খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলা।
তিনি আরও জানান, "ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা চলছে, যাতে ক্রীড়া কার্ডে নতুন সুযোগ-সুবিধা যুক্ত করা যায়। সরকারের এসব উদ্যোগের মাধ্যমে খেলোয়াড়রা খেলায় মনোযোগ দিতে পারবেন এবং ক্রীড়াক্ষেত্রে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবেন।"
মো. আমিনুল হক বলেন, এশিয়ান গেমস, অলিম্পিকের মতো আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশ যাতে কোয়ালিফাই করতে পারে, সেজন্য সারা বছর ক্যাম্প পরিচালনা করা হবে। জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে।
তিনি উল্লেখ করেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে, যাতে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল থেকেই খেলাধুলায় পারদর্শী হয়ে উঠতে পারে।
এছাড়া, তিনি জানান, ক্রীড়া ক্ষেত্রে যারা অতীতে দেশের জন্য অবদান রেখেছেন, তাদের জন্য প্রথমবারের মতো ভাতা প্রদান করা হবে। আগামী জানুয়ারি থেকে এই ভাতা প্রদান শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন