প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক শাহীন আলম মুন্না সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস প্রকাশ করেছেন, যেখানে তিনি বিগত ১৮ বছরের নির্যাতনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তার এই স্ট্যাটাস স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায়, নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে তার ত্যাগের কথা স্মরণ করেন এবং নির্যাতন ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।
ফেসবুক স্ট্যাটাসে শাহীন আলম মুন্না উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে তিনি জেল-জুলুম, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন এবং তার পরিবারও এর জন্য চরম মূল্য দিতে বাধ্য হয়েছে। তিনি জানান, ওই সময় পুলিশ তার অসুস্থ বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে জেলে পাঠায়। রাজনীতির কারণে দীর্ঘদিন পলাতক থাকার পর, তিনি বাবা-মায়ের কাছে ফিরে এলেও লজ্জায় তাদের দিকে তাকাতে পারেননি। তার পরিবার যে দুর্ভোগ পোহাতে হয়েছে, তা তিনি কোনো নেতাকে জানাতে পারেননি।
সুপারি বাগানে এবং মানুষের পরিত্যক্ত ঘরে রাত কাটানোর স্মৃতি স্মরণ করে, এই ছাত্রদল নেতা লেখেন, শুধুমাত্র ছাত্রদল করার কারণে তার ইউনিটের অনেক নেতাকর্মীও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি উল্লেখ করেন, আজ তাদের ভুলত্রুটি পরিমাপের জন্য যেন অদৃশ্য কোনো সূক্ষ্ম যন্ত্র ব্যবহৃত হচ্ছে। তিনি অভিযোগ করেন যে, তাকে এবং তার সহকর্মীদের হেয়প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্য পেছনে ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হলেও, তিনি নিজেকে বড় অপরাধী মনে করছেন বলে পোস্টে জানান।
শাহীন আলম মুন্না লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন।
পদ-পদবি বা কমিটি দিয়ে সংগঠনের প্রতি তার ভালোবাসা পরিমাপ করা যাবে না উল্লেখ করে তিনি জানান, অতীতের মতো ভবিষ্যতেও কোনো অপপ্রচার, ষড়যন্ত্র বা বাধা তাদের পথচলা থামাতে পারবে না। তাই তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আলম মুন্না এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাকিব হাসানকে সম্প্রতি বিয়ে ও সন্তান থাকার অভিযোগে জেলা কমিটি অব্যাহতি দিয়েছে। এর প্রেক্ষিতে সোমবার (২১ নভেম্বর) শাহীন আলম বিগত ১৮ বছরে তার ওপর হওয়া নির্যাতন, হামলা ও মামলার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন