০৫:৪৮ পি.এম
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে শূন্য হয়ে যাওয়া আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
শনিবার (২৪ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্রের বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর।
আরও পড়ুন: রাষ্ট্রবিরোধী মিছিলে অর্থায়নের অভিযোগে আ.লীগ নেতা মোস্তফা আহমেদ জুয়েল গ্রেফতার
বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর। আপিলের নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম উঠে আসার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন।
এরপর তার পদত্যাগের পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। নির্বাচন কমিশন শূন্য আসনে উপনির্বাচনের আয়োজন করছে।
আরও পড়ুন: জাতিসংঘ: বাংলাদেশে সব ধরনের সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন