০৫:১১ পি.এম
উড়ন্ত গাড়ির জন্য চার্জিং ব্যবস্থা ও বিদ্যুৎ অবকাঠামো তৈরি করতে একসাথে কাজ করতে যাচ্ছে হিটাচি এনার্জি এবং ইভ এয়ার মোবিলিটি।
শুক্রবার (১৭ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।
ইভ এয়ার মোবিলিটি বর্তমানে বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি তৈরি করছে। এই ধরনের গাড়িগুলো সোজা ওপরের দিকে উঠতে সক্ষম, আবার নিচেও সোজা নামতে পারে।
আরও পড়ুন: শ্যামলীতে ‘ঠিকানা’ পরিবহনের বাসে আগুন, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান
এই ধরনের যানকে ইভিটিওএল বলা হয়ে থাকে। তবে সাধারণভাবে এটিকে উড়ন্ত গাড়ি হিসেবে উল্লেখ করা হচ্ছে।
এই চুক্তির আওতায় উড়ন্ত গাড়ির জন্য যেই চার্জিং ব্যবস্থা প্রয়োজন, তা তৈরি করবে উভয় প্রতিষ্ঠান। হিটাচি এনার্জি তাদের বিদ্যুতিক গাড়ির চার্জিং প্রযুক্তি এই উড়ন্ত গাড়ির উপযোগী করে তৈরি করবে।
ইভের ভাইস প্রেসিডেন্ট লুইজ মাওয়াদ বলেন, উড়ন্ত গাড়ি চালুর প্রথম দিন থেকেই অবশ্যই পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
কারণ বিদ্যুৎ ব্যবস্থা না থাকলে গাড়িটি আকাশে উঠতে পারবে না।
আরও পড়ুন: ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলাকারীর পরিচয় জানা গেল
ব্রাজিলের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ারের নিয়ন্ত্রণাধীনে এই চার্জিং অবকাঠামো তৈরির এটি প্রথম অংশীদারত্ব।
বর্তমানে ইভের উড়ন্ত গাড়িটির পরীক্ষামূলক উড্ডয়ন চলমান রয়েছে। ২০২৮ সালে এই যানটির অনুমোদন পাওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি।
ইভ জানিয়েছে, বিশ্বজুড়ে তাদের উড়ন্ত গাড়ির প্রায় ২ হাজার ৭০০টি আগাম অর্ডার ইতোমধ্যে পাওয়া গেছে।
উল্লেখ্য, ভবিষ্যতে শহরের ভেতরে দ্রুত যাতায়াতের নতুন পথ তৈরি করতে পারে এই ধরনের উড়ন্ত গাড়ি। তবে শক্তিশালী চার্জিং অবকাঠামো তৈরি করা এখন একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন: রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন