প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড-২০২৫ এর আওতায় ৩৫টি প্রতিষ্ঠানকে বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার জন্য পুরস্কৃত করা হয়েছে।
রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শনিবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। আইসিএবির প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
এবারের পুরস্কারে সামগ্রিক বিজয়ী হিসেবে বিএসআরএম স্টিলস লিমিটেড নির্বাচিত হয়েছে। প্রতিষ্ঠানটি ম্যানুফ্যাকচারিং খাতে গোল্ড অ্যাওয়ার্ডও অর্জন করেছে।
খাতভিত্তিক পুরস্কার
বেসরকারি ব্যাংক খাতে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংক পিএলসি যৌথভাবে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। ব্যাংক এশিয়া পিএলসি ও ইস্টার্ন ব্যাংক পিএলসি যৌথভাবে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ঢাকা ব্যাংক পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেছে এবং সিটি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সার্টিফিকেট অব মেরিট পেয়েছে।
আর্থিক সেবা খাতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। সার্টিফিকেট অব মেরিট পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
ম্যানুফ্যাকচারিং খাতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সিলভার অ্যাওয়ার্ড লাভ করেছে এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
এছাড়া সার্টিফিকেট অব মেরিট পেয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ও আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে সামিট পাওয়ার লিমিটেড এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ডাইভারসিফাইড হোল্ডিংস বিভাগে এসিআই লিমিটেড এ স্বীকৃতি পেয়েছে।
সাধারণ বিমা খাতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি। জীবন বিমা খাতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।
এনপিও/এনজিও খাতে ব্র্যাক গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে এবং সাজেদা ফাউন্ডেশন ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেছে। সার্টিফিকেট অব মেরিট পেয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে রবি আজিয়াটা লিমিটেড এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রামীণফোন লিমিটেড। সেবা খাতে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড সার্টিফিকেট অব মেরিট লাভ করেছে। কৃষি খাতে এসিআই ফর্মুলেশনস লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে।
বিশেষায়িত বিভাগ
করপোরেট গভর্ন্যান্স বিভাগে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে এবং আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেছে।
এ বিভাগের সার্টিফিকেট অব মেরিট পেয়েছে সিটি ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি।
ইন্টিগ্রেটেড রিপোর্টিং বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
এছাড়া ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন