প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধন প্রক্রিয়া আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) শেষ হতে যাচ্ছে। এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছিল ১ নভেম্বর থেকে এবং চলবে সোমবার (৩০ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টা পর্যন্ত এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১৮ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন ফি পরিশোধ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, ৪ বছর পর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জন্য তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন এবং তারা ৪০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ প্রত্যাশা করছেন।
তিনি উল্লেখ করেন, সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন। সমাবর্তন বক্তা হিসেবে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক আতসুশি সুনামি উপস্থিত থাকবেন। তারা তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ (মঙ্গলবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। আগামী সোমবারের মধ্যে অনলাইনে মোট চারটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আগ্রহী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইট (https://convocation.du.ac.bd) পরিদর্শন করে আবেদন করতে হবে। আবেদনকারীদের আগামী ৩০ নভেম্বরের (রাত ১১:৫৯ মিনিট) মধ্যে অবশ্যই প্রথম ধাপ সম্পন্ন করতে হবে। এরপর আগামী ২ ডিসেম্বর (বুধবার) রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সমাবর্তনের পেমেন্ট সম্পন্ন করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন