০৭:২৮ পি.এম
"যাদের হাতে রক্ত, সেই পলাতক ফ্যাসিস্টকে আর ফিরতে দেওয়া হবে না।" ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এসব কথা বলেন গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে। তিনি আরও বলেন, "ফ্যাসিস্টদের কেউ প্রশ্রয় দিয়ে দেশকে অস্থির করার চেষ্টা করলে, ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়া হবে। এ দেশের জনগণ আমাদের সঙ্গে আছে।"
তিনি উল্লেখ করেন, "প্রতিকূল পরিস্থিতিতে বারবার দেশ বিএনপি হাতেই রক্ষা পেয়েছে। জনগণ শহীদ জিয়াকে হৃদয়ে ধারণ করে এবং ভালোবেসেই রাষ্ট্র ক্ষমতায় এনেছিলেন।" ধর্ম প্রতিমন্ত্রী বলেন, "পতিত স্বৈরাচার এদেশের মানুষের রক্ত নিয়ে খেলা করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।"
জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মইনুল ইসলাম সাদিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সাজা, ডা. খন্দকার জিয়াউল ইসলাম, মোহাম্মদ আলী, আব্দুস সালাম প্রমুখ।
আরও পড়ুন: অর্থ বিভাগের সাময়িক বরখাস্ত কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন