০৪:২৮ পি.এম
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও কয়েক লাখ মানুষ হত্যা করবে।
তিনি এই মন্তব্যটি করেছেন শনিবার (২০ জুন) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে।
পোস্টে আবু হানিফ উল্লেখ করেন, ২৩ শে জুন নিষিদ্ধ দল আওয়ামী লীগ নাশকতার চক কষছে। ইতোমধ্যে তারা বিভিন্ন স্থানে ককটেল ফাটিয়ে ঝটিকা মিছিল করছে। এসব মিছিল নিভৃত করতে প্রশাসনের কোনো তৎপরতা নেই। প্রশাসনের নীরবতার কারণে নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পায়। নিষিদ্ধ দল আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসনের নীরবতার প্রতিবাদে তিনি সবাইকে সোচ্চার হতে বলেছেন।
আরও পড়ুন: বাংলাদেশি ৩৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু পাকিস্তানে
তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যম সারির নেতারা প্রায় সবাই নিজেদের এলাকায় ফিরে এসেছে। এরাই মূলত জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি ছাত্র জনতার ওপর হামলা করেছিল। তাদের মধ্যে বেশী জনই বিভিন্ন হত্যা মামলার আসামি। কিন্তু তাদের ব্যাপারে প্রশাসন নিশ্চুপ। প্রশাসনের মধ্যে থাকা আওয়ামী দুর্বৃত্তরা তাদের সহযোগিতা করছে। আর রাজনৈতিক দলগুলোও কিছু সুবিধার বিনিময়ে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে।
তিনি আরও মন্তব্য করেছেন, মনে রাখতে হবে যে আওয়ামী লীগ একটি হিংস্র দল, এর মধ্যে কোনো মানবিকতা নাই। জুলাইয়ের গণহত্যার ব্যাপারেও তারা অনুতপ্ত নয়, বরং সুযোগ পেলে আরও আগ্রাসী হয়ে উঠবে। তারা সুযোগ পেলে আবারও কয়েক লাখ মানুষকে হত্যা করে ফেলবে। আওয়ামী লীগ বিষাক্ত সাপের মতো, সুযোগ পেলেই ছোবল দেবে।
নিষিদ্ধ আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ নেই উল্লেখ করে তিনি বলেন, এই গণহত্যাকারী দল আওয়ামী লীগ আমাদের সাধারণ শত্রু। তাদের ব্যাপারে সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, কোনোভাবেই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না। গাইবান্ধার বিষয়টিকে কাজে লাগিয়ে সনাতনির ব্যানারে লীগ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এই বিষয়টিকে হালকা ভাবে দেখলে হবে না। সরকারের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।
আরও পড়ুন: সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ২ দিনের রিমান্ড মঞ্জুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন