০৯:০৫ পি.এম
ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন তাদের সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে একটি শীর্ষ সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেছেন, বৈঠকটি ২২ জুলাই ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ জুন) জি৭ সম্মলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের পর কস্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
এভিয়ান-লে-বেঁ-তে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন একসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, নেতারা উভয় পক্ষের স্বার্থে যুক্তরাজ্য ও ইউরোপের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। মুখপাত্র আরও বলেন, ইউরোপীয় নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি ঘনিষ্ঠ সম্পর্ক অপরিহার্য ছিল।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
লন্ডন ও ব্রাসেলস ১৩ই জুলাই এই বৈঠকটি আয়োজন করতে চেয়েছিল, কিন্তু একটি প্রধান যুব অভিজ্ঞতা প্রকল্পের অধীনে ব্রিটিশ আবেদনকারীদের ভিসা দেওয়ার বিষয়ে কতগুলো ইইউ সদস্য দেশ আপত্তি জানাতে পারে। তাই অনিশ্চয়তার কারণে সম্মেলনের সময়সূচি বিলম্বে ঘোষণা করা হলো।
বিশ্লেষকদের মতে, ব্রিটিশদের ইইউ ছেড়ে যাওয়ার পক্ষে ভোট দেওয়ার এক দশক পর, যুক্তরাজ্য এবং এই জোটের মধ্যে পুনঃসংযোগের ক্ষেত্রে এই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গাল্ফ নিউজ, পলিটিকো।
আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন