০৯:২৬ এম
মুন্সীগঞ্জের গজারিয়ার এলাকায় সেভেন আপের প্লাস্টিকের বোতলের ভেতরে লুকিয়ে রাখা ৩৮০০ পিস ইয়াবা পাচারের সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরের দিকে জেলা পুলিশ মুন্সীগঞ্জের মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের (পিপিএম) সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানায় ও ফাঁড়িতে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায়, ডিবি পুলিশের ওসি ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি দল অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরল সম্ভাবনাময় শাহীন
এই অভিযানে শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় নতুন রাস্তার মোড়ের উত্তর পাশে সজীব টেলিকমের সামনে পাকা সড়কে অবস্থান করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার কেকেপাড়া এলাকার নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশালের মুলাদী উপজেলার সফিপুর এলাকার মিন্টু মিয়া (২৩)।
গ্রেপ্তারকালে, নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহের তল্লাশিতে তার পরিহিত প্যান্টের সামনের অংশে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সেভেন আপের ২৫০ মিলিলিটারের দুটি খালি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। এই বোতল দুটি ভেতরে পৃথকভাবে ১ হাজার ৯০০টি করে মোট ৩৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, নুরুল ইসলাম ওরফে সোহাগ এসব ইয়াবা মিন্টু মিয়ার কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। তারা যখন ইয়াবা আদান-প্রদান করছিল, তখন ডিবি পুলিশের অভিযানে তারা হাতেনাতে ধরা পড়ে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।
আরও পড়ুন: বাকলিয়ায় গভীর রাতে বাড়ি ঘেরাও, স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন